1 Kings 7:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে ব্রোঞ্জের দশটি পীঠ তৈরি করলো। এক একটি পীঠ চার হাত লম্বা, চার হাত চওড়া ও তিন হাত উঁচু ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তিনি ব্রোঞ্জের দশটি সরণযোগ্য তাক তৈরি করলেন; প্রত্যেকটি প্রায় 1.8 মিটার লম্বা, প্রায় 1.8 মিটার চওড়া ও প্রায় 1.4 মিটার উঁচু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে পিত্তলময় দশ পীঠ নির্ম্মাণ করিল। এক এক পীঠ চারি হস্ত দীর্ঘ, চারি হস্ত প্রস্থ ও তিন হস্ত উচ্চ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে পিত্তলময় দশ পীঠ নির্মাণ করিল। এক এক পীঠ চারি হস্ত দীর্ঘ, চারি হস্ত প্রস্থ ও তিন হস্ত উচ্চ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হীরাম ব্রোঞ্জের দশটা বাক্সের মত জিনিস তৈরী করলেন। সেগুলোর প্রত্যেকটা চার হাত লম্বা, চার হাত চওড়া ও তিন হাত উঁচু ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হীরাম ব্রোঞ্জের দশটা বাক্সের মত জিনিস তৈরী করলেন। সেগুলোর প্রত্যেকটা চার হাত লম্বা, চার হাত চওড়া ও তিন হাত উঁচু ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইসাথে হীরাম দশটি ব্রোঞ্জের গাড়ি তৈরী করল। প্রত্যেকটি চার হাত লম্বা, চার হাত চওড়া আর তিন হাত উঁচু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর হীরম 10টি পিতলের ঠেলা বানালো| প্রত্যেকটি ঠেলা ছিল 4 হাত লম্বা, 4 হাত চওড়া আর উচ্চতায় 3 হাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হীরম ব্রোঞ্জের দশটা বেদির মত জিনিস তৈরী করলেন। সেগুলোর প্রত্যেকটি চার হাত লম্বা, চার হাত চওড়া ও তিন হাত উঁচু ছিল।