1 Kings 7:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিটের পাটায় সিংহ, গরু ও কারুবী ছিল এবং উপরিভাগে বিট সকলের উপরে ভিত্তি ছিল এবং সিংহ ও গরুগুলোর নিচে ঝুলান মালার মত কাজ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খাড়া খুঁটিগুলির মাঝে থাকা খুপিগুলিতে সিংহ, বলদ ও করূবের আকৃতি খোদাই করা ছিল—আর খাড়া খুঁটিগুলিতেও তা ছিল। সিংহ ও বলদের উপরে ও নিচে পিটানো পাতের মালা গাঁথা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিটের পাটায় সিংহ, গোরু ও করূব ছিল, এবং উপরিভাগে বিট সকলের উপরে বৈঠক ছিল, এবং সিংহ ও গোরু সকলের নীচে ঝুলান মালার মত কাজ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিটের পাটায় সিংহ, গরু ও করূব ছিল, এবং উপরিভাগে বিট সকলের উপরে বৈঠক ছিল, এবং সিংহ ও গরু সকলের নিচে ঝুলান মালার মত কাজ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পাতগুলোর উপরে সিংহ, গরু ও করূবের মূর্তি ছিল এবং সিংহ ও গরুর নীচে ফুলের মত নক্শা করা ছিল। বাক্সের উপরের ফ্রেমের সংগে লাগানো একটা গামলা বসাবার আসন ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পাতগুলোর উপরে সিংহ, গরু ও কারুবী ছিল এবং সিংহ ও গরুর নীচে ফুলের মত নক্শা করা ছিল। বাক্সের উপরের ফ্রেমের সংগে লাগানো একটা গামলা বসাবার আসন ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাটাগুলির উপরে সিংহ, বৃষ আর করূবের ছবি আঁকা ছিল আর কাঠামোর গায়ে সিংহ ও বৃষের উপরে এবং নীচে শিকলের মালার কারুকার্য করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যার ওপর পিতলের সিংহ, ষাঁড় ও করূব দূতের প্রতিকৃতি খোদাই করা ছিল| এইসব প্রতিকৃতির ওপরে ও নীচে নানান ফুলের নকশা কাটা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই পাতগুলোর উপরে সিংহ, গরু ও করূবের মূর্ত্তি ছিল এবং উপরের কাঠামোর সঙ্গে লাগানো একটা গামলা বসাবার আসন ছিল, সিংহ ও গরুর নীচে ফুলের মত নক্শা করা ছিল।