1 Kings 7:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক পীঠের ব্রোঞ্জের চারটি চাকা ও ব্রোঞ্জের আল ছিল এবং চার পায়াতে স্থাপিত অবলম্বন ছিল, সেসব অবলম্বন ধোবার পাত্রের নিচে ঢালা ছিল ও প্রত্যেকের পাশে মালা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকটি তাকে ব্রোঞ্জের চারটি করে চাকা ও ব্রোঞ্জেরই চক্রদণ্ড ছিল, এবং প্রত্যেকটিতে চারটি করে খুঁটির উপর দাঁড়িয়ে থাকা এক-একটি করে গামলা জাতীয় পাত্র ছিল, যেগুলির প্রতিটি দিকে ছাঁচে ঢেলে মালা গেঁথে দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রত্যেক পীঠের পিত্তলময় চারি চক্র ও পিত্তলময় আল ছিল, এবং চারি পায়াতে স্থাপিত অবলম্বন ছিল, সেই সকল অবলম্বন প্রক্ষালন-পাত্রের নীচে ঢালা ছিল, এ প্রত্যেকের পার্শ্বে মালা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রত্যেক পীঠের পিত্তলময় চারি চক্র ও পিত্তলময় আল্‌ ছিল, এবং চারি পায়াতে স্থাপিত অবলম্বন ছিল, সেই সকল অবলম্বন প্রক্ষালন-পাত্রের নিচে ঢালা ছিল, ও প্রত্যেকের পার্শ্বে মালা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকটা বাক্সে ব্রোঞ্জের ধুরা সুদ্ধ ব্রোঞ্জের চারটা চাকা ছিল। গামলা বসাবার জন্য চার কোণায় ব্রোঞ্জের চারটা ঠেক্‌না ছিল। সেগুলোতেও ফুলের মত নক্‌শা করা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকটা বাক্সে ব্রোঞ্জের ধুরা সুদ্ধ ব্রোঞ্জের চারটা চাকা ছিল। গামলা বসাবার জন্য চার কোণায় ব্রোঞ্জের চারটা ঠেক্‌না ছিল। সেগুলোতেও ফুলের মত নক্‌শা করা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকটা গাড়িতে লাগান হল চারটে করে ব্রোঞ্জের চাকা আর আল। প্রক্ষালন পাত্র রাখার জন্য চারকোণা চারিটি ব্রোঞ্জের পায়া তৈরী করা হল। মালার কারুকার্য করা হল পায়াগুলির গায়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতিটি ঠেলায় 4টি করে পিতলের চাকা ছিল| কোণায় ছিল একটি বড় পাত্র রাখার মতো পিতলের কয়েকটি পায়া, যেগুলোর গায়ে নানা ধরণের ফুল লাগানো হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেকটি বেদিতে ব্রোঞ্জের চক্র সুদ্ধ ব্রোঞ্জের চারটা চাকা ছিল। গামলা বসাবার জন্য চার কোণায় ব্রোঞ্জের চারটা অবলম্বন ছিল। সেগুলোতেও ফুলের মত নকশা করা ছিল।