1 Kings 7:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর চাকাগুলোর গঠন রথের চাকার গঠনের মত এবং আল, নেমি, আড়া ও সমস্ত নাভি ছাঁচে ঢালা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চাকাগুলি, রথের চাকার মতো করে তৈরি করা হল; চক্রদণ্ড, চক্রবেড়, চাকার পাখি ও চক্রনাভিগুলি সব ছাঁচে ঢেলে ধাতু দিয়ে তৈরি করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর চক্র সকলের গঠন রথচক্রের গঠনের ন্যায়, এবং আল, নেমি, আড়া ও নাভি সকল ছাঁচে ঢালা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর চক্র সকলের গঠন রথচক্রের গঠনের ন্যায়, এবং আল্, নেমি, আড়া ও নাভি সকল ছাঁচে ঢালা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চাকাগুলো রথের চাকার মত ছিল; ধুরা, চাকার বেড়, শিক ও মধ্যের নাভি সবই ছাঁচে ঢালাই করা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চাকাগুলো রথের চাকার মত ছিল; ধুরা, চাকার বেড়, শিক ও মধ্যের নাভি সবই ছাঁচে ঢালাই করা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই চাকাগুলোর গড়ন ছিল রথের চাকার মতই। সেগুলোর আল, বেড়, আড়া এবং নাভি—সবই ছাঁচে ঢালাই করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই চাকাগুলো ছিল রথের চাকার মতো এবং চাকার সব কিছুই ছিল পিতলে বানানো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চাকাগুলো রথের চাকার মত ছিল; অক্ষদন্ড, চাকার বেড়, শিক ও মধ্যের নাভি সবই ছাঁচে ঢালাই করা ধাতু ছিল।