1 Kings 7:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হীরম ঐ সমস্ত ধোবার পাত্র, হাতা ও বাটি তৈরি করলো। এভাবে হীরম বাদশাহ্‌ সোলায়মানের জন্য মাবুদের গৃহের যেসব কাজে প্রবৃত্ত হয়েছিল, সেসব সমাপ্ত করলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তিনি আরও কয়েকটি পাত্র, বেলচা ও জল ছিটানোর বাটিও তৈরি করলেন। অতএব সদাপ্রভুর মন্দিরে রাজা শলোমনের জন্য হূরম যা যা করার দায়িত্ব নিয়েছিলেন, তা সম্পূর্ণ করলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হীরম ঐ সকল প্রক্ষালন-পাত্র, হাতা ও বাটি নির্ম্মাণ করিল। এইরূপে হীরম শলোমন রাজার জন্য সদাপ্রভুর গৃহের যে সকল কর্ম্মে প্রবৃত্ত হইয়াছিল, সে সমস্ত সমাপ্ত করিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হীরম ঐ সকল প্রক্ষালন-পাত্র, হাতা ও বাটি নির্মাণ করিল। এইরূপে হীরম শলোমন রাজার জন্য সদাপ্রভুর গৃহের যে সকল কর্মে প্রবৃত্ত হইয়াছিল, সেই সমস্ত সমাপ্ত করিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তিনি অন্যান্য পাত্র, হাতা ও বাটি তৈরী করলেন। এইভাবে রাজা শলোমনের জন্য হীরাম সদাপ্রভুর ঘরের যে যে কাজ আরম্ভ করেছিলেন তা শেষ করলেন। সেগুলো হল:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তিনি অন্যান্য পাত্র, হাতা ও পেয়ালা তৈরী করলেন। এইভাবে বাদশাহ্‌ সোলায়মানের জন্য হীরাম মাবুদের ঘরের যে যে কাজ শুরু করেছিলেন তা শেষ করলেন। সেগুলো হল:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হীরাম অনেক পাত্র, বেলচা, গামলা তৈরী করল। রাজা শলোমনের নির্দেশে ঈশ্বরের মন্দিরের জন্য তার সমস্ত কাজ সে শেষ করল। এখানে তার তালিকা দেওয়া হল। দুটি স্তম্ভ। স্তম্ভের উপর গোলাকার দুটি চূড়া। প্রত্যেক চূড়ার জন্য নক্‌শা করা জালি ও শিকল। চূড়ার অলঙ্করণের জন্য চারধারে দুই সারিতে ডালিম। প্রত্যেক সারিতে একশো করে মোট চারশো ডালিম। দশটি গাড়ি। দশটি গামলা ও চৌব্বাচ্চা। চৌবাচ্চা রাখার জন্য বারোটি পিতলের ষাঁড়। পাত্র,হাতা ও গামলা। রাজা শলোমনের নির্দেশে প্রভুর মন্দিরের জন্য উল্লিখিত আসবাবপত্রগুলি সবই পালিশ করা পিতলে তৈরী করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও শলোমনের নির্দেশ মতো অজস্র পাত্র, ছোট হাতা, ছোট বাটি যা কিছু তাকে বানাতে বলা হয়েছিল সে বানিয়েছিল| প্রভুর মন্দিরে হীরম যা কিছু বানিয়েছিল তার তালিকা দেওয়া হল: 2টি স্তম্ভ, স্তম্ভের ওপরে বসানোর জন্য বাটির মতো দেখতে 2টি স্তম্ভ চূড়া, গম্বুজগুলো ঘেরার জন্য 2টি জাল, জালে লাগানোর জন্য 400টি ডালিম| প্রতিটি জালের জন্য 2 সারি ডালিম ছিল যাতে স্তম্ভগুলির মাথার ওপরের গম্বুজ ঢাকা পড়ে, একটা বাটি সহ 10টি ঠেলা, একটি বড় চৌবাচ্চা যার নীচে ছিল 12টি ষাঁড়, ছোট হাতা, ছোটখাটো পাত্র ও প্রভুর মন্দিরের জন্য প্রয়োজনীয় অন্যান্য বাসনকোসন| শলোমন যা যা চেয়েছিলেন, হীরম তার সবই বানিয়ে দিয়েছিল চক্চকে পিতল দিয়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া তিনি অন্যান্য পাত্র, বড় হাতা ও বাটি তৈরী করলেন। এই ভাবে রাজা শলোমনের জন্য হীরম সদাপ্রভুর ঘরের যে যে কাজ আরম্ভ করেছিলেন তা শেষ করলেন। সেগুলো হল: