1 Kings 7:45 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং পাত্র, হাতা ও বাটি; এই যেসব পাত্র হীরম বাদশাহ্ সোলায়মানের জন্য মাবুদের গৃহের জন্য প্রস্তুত করলো, সেসবই তেজোময় ব্রোঞ্জ দ্বারা তৈরি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যান্য পাত্র, বেলচা ও কয়েকটি জল ছিটানোর বাটি। সদাপ্রভুর মন্দিরের জন্য শলোমনের হয়ে হূরম যা যা তৈরি করলেন, সেসবই তৈরি হল পালিশ করা ব্রোঞ্জ দিয়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং স্থালী, হাতা ও বাটি; এই যে সকল পাত্র হীরম শলোমন রাজার নিমিত্ত সদাপ্রভুর গৃহের জন্য প্রস্তুত করিল, সকলই তেজোময় পিত্তল দ্বারা নির্ম্মাণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং স্থালী, হাতা ও বাটি; এই যে সকল পাত্র হীরম শলোমন রাজার নিমিত্ত সদাপ্রভুর গৃহের জন্য প্রস্তুত করিল, সকলই তেজোময় পিত্তল দ্বারা নির্মাণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাত্র, হাতা ও বাটি। হীরাম যে সব জিনিস রাজা শলোমনের নির্দেশে সদাপ্রভুর ঘরের জন্য তৈরী করেছিলেন সেগুলো ছিল চক্চকে ব্রোঞ্জের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাত্র, হাতা ও পেয়ালা। হীরাম যে সব জিনিস বাদশাহ্ সোলায়মানের নির্দেশে মাবুদের ঘরের জন্য তৈরী করেছিলেন সেগুলো ছিল চক্চকে ব্রোঞ্জের।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাত্র, বড় হাতা ও বাটি। হীরম যে সব জিনিস রাজা শলোমনের নির্দেশে সদাপ্রভুর ঘরের জন্য তৈরী করেছিলেন সেগুলো ছিল চক্চকে পিতলের।