1 Kings 7:47 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ সমস্ত পাত্র এত বেশি ছিল, যে সোলায়মান তা ওজন করলেন না; ব্রোঞ্জের পরিমাণ নির্ণয় করা গেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেসব জিনিস পরিমাণে এত বেশি ছিল যে শলোমন সেগুলি ওজন না করেই রেখে দিলেন; ব্রোঞ্জের ওজন ঠিক করা যায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন অতি বাহুল্যপ্রযুক্ত ঐ সকল পাত্র তৌল করিলেন না; পিত্তলের পরিমাণ নির্ণয় করা গেল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন অতি বাহুল্য প্রযুক্ত ঐ সকল পাত্র তৌল করিলেন না; পিত্তলের পরিমাণ নির্ণয় করা গেল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জিনিসগুলোর সংখ্যা এত বেশী ছিল যে, শলোমন সেগুলো ওজন করেন নি; সেইজন্য ব্রোঞ্জের পরিমাণ জানা যায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জিনিসগুলোর সংখ্যা এত বেশী ছিল যে, সোলায়মান সেগুলো ওজন করেন নি; সেইজন্য ব্রোঞ্জের পরিমাণ জানা যায় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংখ্যায় অনেক হওয়ার জন্য শলোমন এগুলি আর ওজন করান নি। সুতরাং এগুলির জন্য পরিমাণে কত পিতল লেগেছিল তা আর নির্ধারণ করা যায় নি।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জিনিসগুলোর সংখ্যা এত বেশী ছিল যে, শলোমন সেগুলো ওজন করেননি কারণ তার ওজন বেশি ভারী ছিল; সেইজন্য পিতলের পরিমাণ জানা যায় নি।