1 Kings 7:48 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোলায়মান মাবুদের গৃহস্থিত সমস্ত পাত্র তৈরি করালেন; সোনার ধূপগাহ্ ও দর্শনরুটি রাখার সোনার টেবিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মন্দিরে যেসব আসবাবপত্রাদি ছিল, শলোমন সেগুলিও তৈরি করিয়েছিলেন: সোনার যজ্ঞবেদি; দর্শন-রুটি রাখার জন্য সোনার টেবিল;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শলোমন সদাপ্রভুর গৃহস্থিত সমস্ত পাত্র নির্ম্মাণ করাইলেন; স্বর্ণবেদি ও দর্শনরুটী রাখিবার স্বর্ণমেজ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শলোমন সদাপ্রভুর গৃহস্থিত সমস্ত পাত্র নির্মাণ করাইলেন; স্বর্ণবেদি ও দর্শনরুটি রাখিবার স্বর্ণমেজ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ঘরের যে সব জিনিসপত্র শলোমন তৈরী করিয়েছিলেন সেগুলো হল: সোনার বেদী, সম্মুখ-রুটি রাখবার সোনার টেবিল;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ঘরের যে সব জিনিসপত্র সোলায়মান তৈরী করিয়েছিলেন সেগুলো হল: সোনার ধূপগাহ্, পবিত্র-রুটি রাখবার সোনার টেবিল;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমন প্রভু পরমেশ্বরের মন্দিরের জন্য সোনার আসবাবপত্রও তৈরী করেছিলেন। সোনার বেদী, প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক রুটি রাখার জন্য সোনার টেবিল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর ঘরের যে সব জিনিসপত্র শলোমন তৈরী করিয়েছিলেন সেগুলো হল: সোনার বেদী, দর্শন রুটি রাখবার টেবিল;