1 Kings 7:50 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর খাঁটি সোনার বাটি, কর্তরী, গামলা, চামচ ও অঙ্গার-পাত্র; এবং ভিতরের গৃহের অর্থাৎ মহা-পবিত্র স্থানের দরজার জন্য এবং গৃহের অর্থাৎ বায়তুল-মোকাদ্দসের দরজার জন্য সোনার কব্জা করালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হাত ধোয়ার খাঁটি সোনার পাত্র, পলতে ছাঁটবার যন্ত্র, জল ছিটানোর বাটি, থালা ও ধুনুচি; এবং একদম ভিতরের ঘরের দরজাগুলির, মহাপবিত্র স্থানের, ও এছাড়াও মন্দিরের মূল ঘরের দরজাগুলির জন্য সোনার কব্জা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নির্ম্মল স্বর্ণময় ডাবর, কর্ত্তরী, বাটি, চমস ও অঙ্গার-পাত্র; এবং ভিতরের গৃহের অর্থাৎ মহাপবিত্র স্থানের কবাটের জন্য এবং গৃহের অর্থাৎ মন্দিরের কবাটের জন্য স্বর্ণময় কব্জা করাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নির্মল স্বর্ণময় ডাবর, কর্তরী, বাটি, চামচ ও অঙ্গার-পাত্র; এবং ভিতরের গৃহের অর্থাৎ মহাপবিত্র স্থানের কবাটের জন্য এবং গৃহের অর্থাৎ মন্দিরের কবাটের জন্য স্বর্ণময় কব্জা করাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খাঁটি সোনার পেয়ালা, সল্তে পরিষ্কার করবার চিম্টা, বাটি, হাতা ও আগুন রাখবার পাত্র; ভিতরের কামরার, অর্থাৎ মহাপবিত্র স্থানের দরজার জন্য এবং উপাসনা-ঘরের প্রধান কামরার দরজার জন্য সোনার কব্জা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খাঁটি সোনার পেয়ালা, সল্তে পরিষ্কার করবার চিম্টা, পেয়ালা, হাতা ও আগুন রাখবার পাত্র; ভিতরের কামরার, অর্থাৎ মহাপবিত্র স্থানের দরজার জন্য এবং বায়তুল-মোকাদ্দসের প্রধান কামরার দরজার জন্য সোনার কব্জা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোনার ডাবর, কাটারি, বাটি চামচ ও ছাইদান, মন্দিরের ভিতরের ঘর অর্থাৎ মহাপবিত্র স্থানের দরজা ও মন্দিরের দরজার জন্য সোনার কবজা। উল্লিখিত আসবাবপত্র ও সরঞ্জামগুলি সবই সোনা দিয়ে তৈরী করা হয়েছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খাঁটি সোনার পেয়ালা, সলতে পরিষ্কার করবার চিমটা, বাটি, চামচ ও আগুন রাখবার পাত্র; ভিতরের কামরার, অর্থাৎ মহাপবিত্র স্থানের দরজার জন্য এবং উপাসনা ঘরের প্রধান কামরার দরজার জন্য সোনার কবজা।