1 Kings 7:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি স্তম্ভশ্রেণীর একটি বারান্দা প্রস্তুত করলেন, তা লম্বায় পঞ্চাশ হাত ও চওড়ায় ত্রিশ হাত এবং তাদের সম্মুখে আর একটি বারান্দা করলেন, তাতেও স্তম্ভশ্রেণী ও তার সম্মুখে গোবরাট ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি প্রায় 23 মিটার লম্বা ও 14 মিটার চওড়া এক স্তম্ভসারি তৈরি করলেন। সেটির সামনের দিকে একটি দ্বারমণ্ডপ ছিল, এবং সেটির সামনের দিকে ছিল কয়েকটি থাম ও একটি ঝুলবারান্দা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি স্তম্ভশ্রেণীর এক বারাণ্ডা প্রস্তুত করিলেন, তাহার দীর্ঘতা পঞ্চাশ হস্ত ও প্রস্থ ত্রিশ হস্ত, এবং তাহাদের সম্মুখে আর এক বারাণ্ডা করিলেন, তাহাতেও স্তম্ভশ্রেণী ও তাহার সম্মুখে গোবরাট ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি স্তম্ভশ্রেণীর একবারান্দা প্রস্তুত করিলেন, তাহার দীর্ঘতা পঞ্চাশ হস্ত ও প্রস্থ ত্রিশ হস্ত, এবং তাহাদের সম্মুখে আর একবারান্দা করিলেন, তাহাতেও স্তম্ভশ্রেণী ও তাহার সম্মুখে গোবরাট ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি থাম-কুটির নামে একটা ঘর তৈরী করলেন। সেটা লম্বায় ছিল পঞ্চাশ হাত আর চওড়ায় ত্রিশ হাত। তার সামনে ছিল একটা ছাদ-দেওয়া বারান্দা, আর সেই ছাদ কতগুলো থামের উপর বসানো ছিল। সেই থামগুলোর সামনে ছাদের নীচে একটা বীম ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি থাম-কুটির নামে একটা ঘর তৈরী করলেন। সেটা লম্বায় ছিল পঞ্চাশ হাত আর চওড়ায় ত্রিশ হাত। তার সামনে ছিল একটা ছাদ-দেওয়া বারান্দা, আর সেই ছাদ কতগুলো থামের উপর বসানো ছিল। সেই থামগুলোর সামনে ছাদের নীচে একটা বীম ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘স্তম্ভ কক্ষ’ নামে কক্ষটি ছিল পঞ্চাশ হাত লম্বা ও ত্রিশ হাত চওড়া। এর সামনে ছিল থামওয়ালা একটি ঢাকা বারান্দা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়া শলোমন 50 হাত লম্বা ও 30 হাত চওড়া একটি “ঝুলন্ত বারান্দা” বানিয়েছিলেন| বারান্দার সামনে একটা ছাদ ছিল যেটা অনেক থাম বা খিলানকে অবলম্বন করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে একটি স্তম্ভশ্রেণী ছিল যেটি লম্বায় পঞ্চাশ হাত আর চওড়ায় ত্রিশ হাত। তার সামনে ছিল একটা ছাদ দেওয়া বারান্দা, আর সেই ছাদ কতগুলো থামের উপর বসানো ছিল।