1 Kings 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর ভিত্তিমূল থেকে শুরু করে আলিসা পর্যন্ত ভিতরে ও বাইরে মসৃণ পাথরের পরিমাণ অনুসারে করাত দিয়ে কাটা দামী পাথরে নির্মিত হয়েছিল এবং বাইরে বড় প্রাঙ্গণ পর্যন্ত একই রকম করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইসব ভবন, বাইরে থেকে শুরু করে বড়ো প্রাঙ্গণ পর্যন্ত, এবং ভিত্তি থেকে ছাঁচা পর্যন্ত, মাপ করে কাটা ও ভিতর ও বাইরের দিকে মসৃণ করা উন্নত মানের পাথরের চাঙড় দিয়ে তৈরি করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল ভিত্তিমূল অবধি আলিসা পর্য্যন্ত ভিতরে ও বাহিরে তক্ষিত প্রস্তরের পরিমাণ অনুসারে করাত দিয়া কাটা বহুমূল্য প্রস্তরে নির্ম্মিত হইয়াছিল, এবং বাহিরে বড় প্রাঙ্গণ পর্য্যন্ত তদ্রূপ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল ভিত্তিমূল অবধি আলিসা পর্যন্ত ভিতরে ও বাহিরে তক্ষিত প্রস্তরের পরিমাণ অনুসারে করাত দিয়া কাটা বহুমূল্য প্রস্তরে নির্মিত হইয়াছিল, এবং বাহিরে বড় প্রাঙ্গণ পর্যন্ত তদ্রূপ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজবাড়ীর বড় উঠান এবং সমস্ত দালানগুলোর ভিত্তি থেকে ছাদের কার্ণিশ পর্যন্ত সবই ঠিক মাপে কাটা দামী পাথর দিয়ে তৈরী করা হয়েছিল। সেই পাথরগুলো করাত দিয়ে সমান করে কেটে নেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাজবাড়ীর বড় উঠান এবং সমস্ত দালানগুলোর ভিত্তি থেকে ছাদের কার্ণিশ পর্যন্ত সবই ঠিক মাপে কাটা দামী পাথর দিয়ে তৈরী করা হয়েছিল। সেই পাথরগুলো করাত দিয়ে সমান করে কেটে নেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইসব কক্ষ ও বৃহৎ প্রাঙ্গণসহ পুরো প্রাসাদটাই ভিত থেকে ছাদের আলসে পর্যন্ত দামী পাথর দিয়ে গাঁথা হয়েছিল। পাথরগুলিখাদ থেকে খুঁড়ে তুলে মেপে মেপে কেটে তৈরী করে আনা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকটি বাড়ী মূল্যবান পাথরে তৈরী হয়েছিল| বিশেষ এক ধরণের করাতের সাহায্যে প্রথমে পাথরগুলোকে সঠিক মাপে সামনে ও পেছনে কেটে নেওয়া হত| একেবারে বাড়ির ভিত থেকে দেওয়ালের মাথা পর্যন্ত এইসব দামী পাথর বসানো হত| এমনকি উঠোনের চারপাশের দেওয়ালগুলোও এই সমস্ত দামী পাথরে বানানো হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজবাড়ীর বড় উঠান এবং সমস্ত দালানগুলোর ভিত্তি থেকে ওপর পর্যন্ত সবই ঠিক মাপে কাটা দামী পাথর দিয়ে তৈরী করা হয়েছিল। সেই পাথরগুলো করাত দিয়ে সমান করে কেটে নেওয়া হয়েছিল।