1 Kings 8:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সোলায়মান দাউদ-নগর অর্থাৎ সিয়োন থেকে মাবুদের শরীয়ত-সিন্দুক উঠিয়ে আনবার জন্য ইসরাইলের প্রাচীন নেতৃবর্গদের ও সমস্ত গোষ্ঠীপতি, অর্থাৎ বনি-ইসরাইলদের পিতৃকুলের নেতৃবর্গকে জেরুশালেমে বাদশাহ্‌ সোলায়মানের কাছে উপস্থিত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে রাজা শলোমন জেরুশালেমে তাঁর কাছে দাউদ-নগর, অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য ইস্রায়েলের প্রাচীনদের, সমস্ত গোষ্ঠীপতিকে ও ইস্রায়েলী পরিবারের প্রধানদের ডেকে পাঠালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক উঠাইয়া আনিবার জন্য ইস্রায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপতিকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে, যিরূশালেমে শলোমন রাজার নিকটে একত্র করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক উঠাইয়া আনিবার জন্য ইস্রায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপতিকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে, যিরূশালেমে শলোমন রাজার নিকটে একত্র করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর রাজা শলোমন দায়ূদ-শহর, অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি নিয়ে আসবার জন্য ইস্রায়েলের বৃদ্ধ নেতাদের, গোষ্ঠী-সর্দারদের ও ইস্রায়েলীয় বংশের প্রধান লোকদের যিরূশালেমে তাঁর কাছে উপস্থিত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বাদশাহ্‌ সোলায়মান দাউদ-শহর, অর্থাৎ সিয়োন থেকে মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি নিয়ে আসবার জন্য ইসরাইলের বৃদ্ধ নেতাদের, গোষ্ঠী-সর্দারদের ও ইসরাইলীয় বংশের প্রধান লোকদের জেরুজালেমে তাঁর কাছে উপস্থিত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার রাজা শলোমন দাউদের নগর অর্থাৎ সিয়োন থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক মন্দিরে আনার জন্য ইসরায়েলের সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি, গোষ্ঠীপতি ও কুলপতিদের জেরুশালেমে আমন্ত্রণ করে আনলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর রাজা শলোমন ইস্রায়েলের সমস্ত প্রবীণ ব্যক্তি, পরিবারগোষ্ঠীর প্রধান ও নেতাদের তাঁর কাছে জেরুশালেমে ডেকে পাঠালেন| শলোমন দায়ুদ নগরী থেকে সাক্ষ্যসিন্দুকটি মন্দিরে আনার সময় তাঁর সঙ্গে যোগ দেবার জন্য এই সব ব্যক্তিদের ডেকে পাঠিয়ে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা শলোমন দায়ূদ শহর, অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি নিয়ে আসবার জন্য ইস্রায়েলের প্রাচীনেরা, গোষ্ঠী সর্দারদের ও ইস্রায়েলীয় বংশের প্রধান লোকদের যিরূশালেমে তাঁর কাছে উপস্থিত করলেন।