1 Kings 8:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মেঘের দরুন ইমামেরা পরিচর্যা করার জন্য দাঁড়াতে পারল না; কেননা মাবুদের গৃহ মাবুদের প্রতাপে পরিপূর্ণ হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেই মেঘের কারণে যাজকেরা তাদের পরিচর্যা করে উঠতে পারেননি, যেহেতু সদাপ্রভুর প্রতাপে তাঁর মন্দিরটি পরিপূর্ণ হয়ে উঠেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মেঘ প্রযুক্ত যাজকেরা পরিচর্য্যা করিবার জন্য দাঁড়াইতে পারিল না; কেননা সদাপ্রভুর গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মেঘ প্রযুক্ত যাজকেরা পরিচর্যা করিবার জন্য দাঁড়াইতে পারিল না; কেননা সদাপ্রভুর গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মেঘের জন্য পুরোহিতেরা সেবা-কাজ করতে পারলেন না, কারণ সদাপ্রভুর মহিমায় তাঁর ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মেঘের জন্য ইমামেরা এবাদত-কাজ করতে পারলেন না, কারণ মাবুদের মহিমায় তাঁর ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং প্রভু পরমেশ্বরের মহাজ্যোতিতে মন্দির পরিপূর্ণ হল। সেই জ্যোতির প্রভায় পুরোহিতরা সেখানে ফিরে গিয়ে আর কোন ক্রিয়াকর্ম করতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দিরটি প্রভুর মহিমায় ভরে যাওয়ায় যাজকরা তাঁদের কাজ শেষ করতে পারলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই মেঘের জন্য যাজকেরা সেবা কাজ করতে পারলেন না, কারণ সদাপ্রভুর মহিমায় তাঁর ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল।