1 Kings 8:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সত্যিই তোমার একটি বাস-গৃহ নির্মাণ করালাম; এটি চিরকাল তোমার নিবাসস্থান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাস্তবিকই আমি তোমার জন্য এক দর্শনীয় মন্দির তৈরি করেছি, সেটি এমন এক স্থান, যেখানে তুমি চিরকাল বসবাস করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সত্যই তোমার এক বসতি-গৃহ নির্ম্মাণ করাইলাম; ইহা চিরকাল তোমার নিবাসস্থান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সত্যই তোমার এক বসতি-গৃহ নির্মাণ করাইলাম; ইহা চিরকাল তোমার নিবাসস্থান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এখন তোমার জন্য একটা চমৎকার ঘর তৈরী করেছি; এটা হবে তোমার চিরকালের বাসস্থান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এখন তোমার জন্য একটা চমৎকার ঘর তৈরী করেছি; এটা হবে তোমার চিরকালের বাসস্থান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি তোমার জন্য সুমহান এক মন্দির করেছি রচনা! এখানেই বাস কর তুমি চিরদিন চিরকাল
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, চির দিন তোমার থাকার জন্য আমি এই সুন্দর মন্দিরটি বানিয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি এখন তোমার জন্য একটা উঁচু বাসস্থান তৈরী করেছি; এটা হবে তোমার চিরকালের বাসস্থান।”