1 Kings 8:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে এথানীম মাসে, অর্থাৎ সপ্তম মাসে, উৎসব সময়ে ইসরাইলের সমস্ত লোক বাদশাহ্‌ সোলায়মানের কাছে জমায়েত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা সবাই বছরের সপ্তম মাস, এথানীম মাসে উৎসবের সময় রাজা শলোমনের কাছে একত্রিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে এথানীম মাসে, অর্থাৎ সপ্তম মাসে, উৎসব সময়ে ইস্রায়েলের সমস্ত লোক শলোমন রাজার নিকটে একত্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে এথানীম মাসে, অর্থাৎ সপ্তম মাসে, উৎসবের সময়ে ইস্রায়েলের সমস্ত লোক শলোমন রাজার নিকটে একত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে এথানীম মাসে, অর্থাৎ সপ্তম মাসে পর্বের সময়ে ইস্রায়েলের ঐ সমস্ত লোক রাজা শলোমনের কাছে উপস্থিত হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে এথানীম মাসে, অর্থাৎ সপ্তম মাসে ঈদের সময়ে ইসরাইলের ঐ সমস্ত লোক বাদশাহ্‌ সোলায়মানের কাছে উপস্থিত হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা সকলে বৎসরের সপ্তম মাস অর্থাৎ এথানিম মাসে আশ্রয় দানের উৎসবের সময় রাজা শলোমনের কাছে উপস্থিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর এথানীম মাসে অর্থাৎ‌ সপ্তম মাসে ফসল সঞ্চয়ের উৎসবের সময় ইস্রায়েলের সমস্ত বাসিন্দা এসে রাজা শলোমনের সঙ্গে যোগদান করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে এথানীম মাসে, অর্থাৎ সপ্তম মাসে পর্বের দিনের ইস্রায়েলের ঐ সমস্ত লোক রাজা শলোমনের কাছে জড়ো হলেন।