1 Kings 8:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সোলায়মান সমস্ত ইসরাইল-সমাজের সাক্ষাতে মাবুদের কোরবানগাহ্‌র সম্মুখে দাঁড়িয়ে বেহেশতের দিকে দু’হাত তুললেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে শলোমন ইস্রায়েলের সমগ্র জনসমাজের সামনে সদাপ্রভুর উপস্থিতিতে উঠে দাঁড়িয়ে স্বর্গের দিকে তাঁর দু-হাত মেলে ধরলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শলোমন সমস্ত ইস্রায়েল-সমাজের সাক্ষাতে সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে দাঁড়াইয়া স্বর্গের দিকে অঞ্জলি বিস্তার করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শলোমন সমস্ত ইস্রায়েল-সমাজের সাক্ষাতে সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে দাঁড়াইয়া স্বর্গের দিকে অঞ্জলি বিস্তার করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর শলোমন সেখানে জড়ো হওয়া ইস্রায়েলীয়দের সামনে সদাপ্রভুর বেদীর কাছে দাঁড়িয়ে স্বর্গের দিকে হাত তুললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সোলায়মান সেখানে জমায়েত হওয়া বনি-ইসরাইলদের সামনে মাবুদের কোরবানগাহের কাছে দাঁড়িয়ে আসমানের দিকে হাত তুললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর শলোমন ইসরায়েলী জনমণ্ডলীর সামনে প্রভু পরমেশ্বরের বেদীর সামনে গিয়ে দাঁড়ালেন এবং স্বর্গের দিকে দুহাত তুলে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর শলোমন প্রভুর বেদীর সামনে গিয়ে দাঁড়ালেন আর সবাই তাঁর সামনে গিয়ে দাঁড়াল| শলোমন তাঁর হাত প্রসারিত করলেন, আকাশের দিকে তাকালেন
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর শলোমন সেখানে জড়ো হওয়া ইস্রায়েলীয়দের সামনে সদাপ্রভুর বেদির কাছে দাঁড়িয়ে স্বর্গের দিকে হাত তুললেন।