1 Kings 8:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, হে ইসরাইলের আল্লাহ্, আরজ করি, তোমার গোলাম আমার পিতা দাউদের কাছে যে কথা তুমি বলেছিলে, তা সফল হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এখন, হে ইস্রায়েলের ঈশ্বর, আমার বাবা তোমার দাস দাউদের কাছে তুমি যে প্রতিজ্ঞা করলে, তা যেন সত্যি হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, হে ইস্রায়েলের ঈশ্বর, বিনয় করি, তোমার দাস আমার পিতা দায়ূদের কাছে যে কথা তুমি বলিয়াছিলে, তাহা দৃঢ় হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, হে ইস্রায়েলের ঈশ্বর, বিনয় করি, তোমার দাস আমার পিতা দায়ূদের কাছে যে কথা তুমি বলিয়াছিলে, তাহা দৃঢ় হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েলের ঈশ্বর, যে প্রতিজ্ঞা তুমি তোমার দাস আমার বাবা দায়ূদের কাছে করেছিলে তা সফল হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইসরাইলের আল্লাহ্, যে ওয়াদা তুমি তোমার গোলাম আমার পিতা দাউদের কাছে করেছিলে তা সফল হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই মিনতি করি হে ইসরায়েলের ঈশ্বর, তোমার সেবক, আমার পিতা দাউদের কাছে যে প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে, তা এবার পূর্ণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার প্রভু, ইস্রায়েলের ঈশ্বর, আমি আপনাকে আমার পিতাকে দেওয়া এই প্রতিশ্রুতি অনুগ্রহ করে পালন করতে বলছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে এখন, হে ইস্রায়েলের ঈশ্বর, যে প্রতিজ্ঞা তুমি তোমার দাস আমার বাবা দায়ূদের কাছে করেছিলে তা সফল হোক।