1 Kings 8:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও হে মাবুদ, আমার আল্লাহ্, তুমি তোমার গোলামের মুনাজাতে ও বিনতিতে মনোযোগ দাও, তোমার গোলাম আজ তোমার কাছে যে কাতরোক্তি ও মুনাজাত করছে, তা শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও হে আমার ঈশ্বর সদাপ্রভু, তোমার দাসের প্রার্থনায় ও দয়া লাভের জন্য তার করা আজকের দিনে এই অনুরোধের প্রতি মনোযোগ দাও। তোমার উপস্থিতিতে তোমার এই দাস যে ক্রন্দন ও প্রার্থনা করছে, তা তুমি শোনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি আপন দাসের প্রার্থনায় ও বিনতিতে মনোযোগ কর, তোমার দাস অদ্য তোমার নিকটে যে কাকূক্তি ও প্রার্থনা করিতেছে, তাহা শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি আপন দাসের প্রার্থনায় ও বিনতিতে মনোযোগ কর, তোমার দাস অদ্য তোমার নিকটে যে কাকূক্তি ও প্রার্থনা করিতেছে, তাহা শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও হে আমার ঈশ্বর সদাপ্রভু, তোমার দাসের প্রার্থনা ও অনুরোধে তুমি কান দাও। তোমার দাস আজ তোমার কাছে কাকুতি-মিনতি করে যে প্রার্থনা করছে তা তুমি শোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও হে আমার মাবুদ আল্লাহ্, তোমার গোলামের মুনাজাত ও অনুরোধে তুমি কান দাও। তোমার গোলাম আজ তোমার কাছে কাকুতি-মিনতি করে যে মুনাজাত করছে তা তুমি শোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই হে প্রভু, আমার ঈশ্বর, আমি তোমার অধম সেবক। আমার বিনতি শোন, তোমার কাছে আমার আজকের এই কাতর নিবেদন গ্রাহ্য কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দয়া করে আপনি আমার প্রার্থনা ও মিনতি মনে রাখবেন| আমি আপনার দাস, আর আপনি আমার প্রভু ঈশ্বর| আজ আমি আপনার কাছে যে প্রার্থনা করলাম তা আপনি স্মরণে রাখবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও হে আমার ঈশ্বর সদাপ্রভু, তোমার দাসের প্রার্থনা ও অনুরোধে তুমি কান দাও। তোমার দাস আজ তোমার কাছে কাকুতি মিনতি ও প্রার্থনা করছে তা তুমি শোন।