1 Kings 8:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার লোক ইসরাইল তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করার দরুন দুশমনের সম্মুখে আহত হওয়ার পর যদি পুনর্বার তোমার দিকে ফেরে এবং এই গৃহে তোমার নামের প্রশংসা-গজল করে তোমার কাছে মুনাজাত ও ফরিয়াদ করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন তোমার প্রজা ইস্রায়েল তোমার বিরুদ্ধে পাপ করার কারণে শত্রুর কাছে পরাজিত হয়ে আবার তোমার কাছে ফিরে এসে তোমার নামের গৌরব করবে, ও এই মন্দিরে তোমার কাছে প্রার্থনা ও মিনতি করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার প্রজা ইস্রায়েল তোমার বিরুদ্ধে পাপ করণ প্রযুক্ত শত্রুর সম্মুখে আহত হইলে পর যদি পুনর্ব্বার তোমার দিকে ফিরে, এবং এই গৃহে তোমার নামের স্তব করিয়া তোমার নিকটে প্রার্থনা ও বিনতি করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার প্রজা ইস্রায়েল তোমার বিরুদ্ধে পাপকরণ প্রযুক্ত শত্রুর সম্মুখে আহত হইলে পর যদি পুনর্বার তোমার দিকে ফিরে, এবং এই গৃহে তোমার নামের স্তব করিয়া তোমার নিকটে প্রার্থনা ও বিনতি করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমার বিরুদ্ধে পাপ করবার দরুন যখন তোমার লোক ইস্রায়েলীয়েরা শত্রুর কাছে হেরে গিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে এবং এই উপাসনা-ঘরে তোমার গৌরব করে তোমার কাছে প্রার্থনা ও অনুরোধ করবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করবার দরুন যখন তোমার বান্দা বনি-ইসরাইলরা শত্রুর কাছে হেরে গিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে এবং বায়তুল-মোকাদ্দসে তোমার গৌরব করে তোমার কাছে মুনাজাত ও অনুরোধ করবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রজা ইসরায়েলীরা তোমার বিরুদ্ধে পাপ করার জন্য যদি শত্রুর হাতে পরাজিত হয় এবং তারপর যদি অনুতপ্ত হয় ও তোমার কাছে ফিরে এসে এই মন্দিরে নতনম্র হয়ে তোমার কাছে ক্ষমা ভিক্ষা করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হয়তো কখনও কখনও আপনার ইস্রায়েলের ভক্তরা আপনার বিরুদ্ধে পাপাচরণ করবে, শত্রুরা তাদের পরাজিত করবে| তখন তারা আপনার কাছেই ফিরে এসে এই মন্দিরে আপনার প্রশংসা করবে এবং আপনার সাহায্য চেয়ে আপনার কাছে প্রার্থনা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বিরুদ্ধে পাপ করবার দরুন যখন তোমার লোক ইস্রায়েলীয়েরা শত্রুর কাছে হেরে গিয়ে যদি আবার তোমার কাছে ফিরে আসে এবং এই উপাসনা ঘরে তোমার নাম স্বীকার করে তোমার কাছে প্রার্থনা ও অনুরোধ করবে,