1 Kings 8:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তুমি বেহেশতে তা শুনো এবং তোমার লোক ইসরাইলের গুনাহ্‌ মাফ করো, আর তাদের পূর্বপুরুষদের এই যে দেশ দিয়েছ, এখানে পুনর্বার তাদেরকে এনো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন স্বর্গ থেকে তুমি তা শুনো ও তোমার প্রজা ইস্রায়েলের পাপ ক্ষমা কোরো এবং তাদের সেই দেশে ফিরিয়ে এনো, যেটি তুমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তুমি স্বর্গে তাহা শুনিও, এবং আপন প্রজা ইস্রায়েলের পাপ ক্ষমা করিও, আর তাহাদের পিতৃপুরুষদিগকে এই যে দেশ দিয়াছ, এখানে পুনর্ব্বার তাহাদিগকে আনিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তুমি স্বর্গে তাহা শুনিও, এবং আপন প্রজা ইস্রায়েলের পাপ ক্ষমা করিও, আর তাহাদের পিতৃপুরুষদিগকে এই যে দেশ দিয়াছ, এখানে পুনর্বার তাহাদিগকে আনিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন স্বর্গ থেকে তুমি তা শুনো এবং তোমার লোক ইস্রায়েলীয়দের পাপ ক্ষমা করে যে দেশ তুমি তাদের পূর্বপুরুষদের দিয়েছ সেখানে আবার তাদের ফিরিয়ে নিয়ে এসো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বেহেশত থেকে তুমি তা শুনো এবং তোমার বান্দা বনি-ইসরাইলদের গুনাহ্‌ মাফ করে যে দেশ তুমি তাদের পূর্বপুরুষদের দিয়েছ সেখানে আবার তাদের ফিরিয়ে নিয়ে এসো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে স্বর্গ থেকে তুমি তাদের প্রার্থনা শুনো। ক্ষমা করো তোমার প্রজাদের পাপ এবং তাদের পূর্বপুরুষদের যে দেশ তুমি দিয়েছিলে সেইদেশে তাদের ফিরিয়ে এনো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি অনুগ্রহ করে স্বর্গ থেকে সেই প্রার্থনা শুনে আপনার ইস্রায়েলের ভক্তদের অপরাধ মার্জনা করে, তাদের হৃত বাসভূমিতে তাদের ফিরিয়ে আনবেন| এই ভূমি আপনিই তাদের পূর্বপুরুষদের দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন স্বর্গ থেকে তুমি তা শুনো এবং নিজের লোক ইস্রায়েলীয়দের পাপ ক্ষমা করে যে দেশ তুমি তাদের পূর্বপুরুষদের দিয়েছ সেখানে আবার তাদের ফিরিয়ে নিয়ে এসো।