1 Kings 8:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেশে যদি দুর্ভিক্ষ হয়, যদি মহামারী হয়, যদি শস্যের শোষ বা ম্লানি, পঙ্গপাল বা কীট হয়, যদি তাদের দুশমনেরা তাদের দেশে, নগরে নগরে, তাদের অবরোধ করে, যদি কোন মারী বা রোগের প্রাদুর্ভাব হয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন দেশে দুর্ভিক্ষ বা মহামারি দেখা দেবে, অথবা ফসল ক্ষেতে মড়ক লাগবে বা ছাতারোগ লাগবে, পঙ্গপাল বা ফড়িং হানা দেবে, অথবা শত্রুরা তাদের যে কোনো নগরে তাদের যখন অবরুদ্ধ করে রাখবে, যখন এরকম কোনও বিপত্তি বা রোগজ্বালার প্রকোপ পড়বে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেশের মধ্যে যদি দুর্ভিক্ষ হয়, যদি মহামারী হয়, যদি শস্যের শোষ কি ম্লানি, পঙ্গপাল কি কীট হয়, যদি তাহাদের শত্রুগণ তাহাদের দেশে, নগরে নগরে, তাহাদিগকে অবরোধ করে, যদি কোন মারীর বা রোগের প্রাদুর্ভাব হয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেশের মধ্যে যদি দুর্ভিক্ষ হয়, যদি মহামারী হয়, যদি শস্যের শোষ কি ম্লানি, পঙ্গপাল কি কীট হয়, যদি তাহাদের শত্রুগণ তাহাদের দেশে, নগরে নগরে, তাহাদিগকে অবরোধ করে, যদি কোন মারীর বা রোগের প্রাদুর্ভাব হয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি দেশে দুর্ভিক্ষ কিম্বা মড়ক দেখা দেয়, যদি ফসল শুকিয়ে-যাওয়া রোগ কিম্বা ছাৎলা-পড়া রোগ হয়, যদি ফসলে ফড়িং বা পংগপাল লাগে, যদি শত্রু তাদের কোন শহর ঘেরাও করে- যে কোন রকম বিপদ কিম্বা রোগ দেখা দিক না কেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি দেশে দুর্ভিক্ষ কিংবা মহামারী দেখা দেয়, যদি ফসল শুকিয়ে-যাওয়া রোগ কিংবা ছাৎলা-পড়া রোগ হয়, যদি ফসলে ফড়িং বা পংগপাল লাগে, যদি শত্রু তাদের কোন শহর ঘেরাও করে- যে কোন রকম বিপদ কিংবা রোগ দেখা দিক না কেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশে যদি দুর্ভিক্ষ হয়, মহামারী দেখা দেয়, কিম্বা ঝড়ে, শিলাবৃষ্টিতে বা পঙ্গপালের দ্বারা বা পোকা-মাকড়ের উপদ্রবে শস্যহানি হয়, যদি শত্রুরা দেশ আক্রমণ করে কিম্বা কোন সংক্রামক ব্যাধি বা অন্য কোন রোগের প্রকোপ দেখা দেয়, তখন তাদের প্রার্থনা শুনো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হয়তো এই জমি এতোই শুকিয়ে যাবে যে এখানে আর কোন ফসল জন্মাবে না| অথবা হয়তো লোকরা কোন মহামারীর দ্বারা আক্রান্ত হবে, অথবা হয়তো সমস্ত শস্য কীট পতঙ্গের দ্বারা ধ্বংস হবে, কিংবা আপনার ভক্তরা তাদের বাসস্থানে শত্রুদের দ্বারা আক্রান্ত হবে, অনেকে অসুস্থ হয়ে পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি দেশে দূর্ভিক্ষ কিম্বা মহামারী দেখা দেয়, যদি ফসল শুকিয়ে যাওয়া রোগ কিম্বা ছাতাপড়া রোগ হয়, যদি ফসলে শুঁয়াপোকা বা পঙ্গপাল লাগে, যদি শত্রু তাদের কোনো শহর ঘেরাও করে, যে কোনো রকম মহামারী কিম্বা রোগ দেখা দিক না কেন,