1 Kings 8:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা হলে কোন ব্যক্তি বা তোমার সমস্ত লোক ইসরাইল, যারা প্রত্যেকে নিজ নিজ মনের কষ্ট জানে এবং এই গৃহের প্রতি দু’হাত তুলে কোন মুনাজাত বা ফরিয়াদ করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রজা ইস্রায়েলের মধ্যে কেউ যদি প্রার্থনা বা মিনতি উৎসর্গ করে—তাদের নিজেদের অন্তরের দুর্দশা অনুভব করে এই মন্দিরের দিকে হাত বাড়িয়ে দেয়—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা হইলে কোন ব্যক্তি বা তোমার সমস্ত প্রজা ইস্রায়েল, যাহারা প্রত্যেকে আপন আপন মনের মারী জানে, এবং এই গৃহের দিকে অঞ্জলি বিস্তার করিয়া কোন প্রার্থনা কি বিনতি করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা হইলে কোন ব্যক্তি বা তোমার সমস্ত প্রজা ইস্রায়েল, যাহারা প্রত্যেকে আপন আপন মনের কষ্ট জানে, এবং এই গৃহের দিকে অঞ্জলি বিস্তার করিয়া কোন প্রার্থনা কি বিনতি করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যদি তোমার লোক ইস্রায়েলীয়দের কেউ অনুতপ্ত হয়ে মনের কষ্টে এই উপাসনা-ঘরের দিকে হাত বাড়িয়ে কোন প্রার্থনা বা অনুরোধ করে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যদি তোমার বান্দা বনি-ইসরাইলদের কেউ অনুতপ্ত হয়ে মনের কষ্টে এই এবাদত-খানার দিকে হাত বাড়িয়ে কোন মুনাজাত বা অনুরোধ করে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রজা ইসরায়েলীরা যদি অন্তরের গভীর বেদনায় সকলে মিলে কিম্বা এককভাবে এই মন্দিরের দিকে হাত বাড়িয়ে তোমার কাছে কোন প্রার্থনা নিবেদন করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কখনও যদি এরকম কিছু ঘটে আর তখন যদি অন্তত একজনও তার পাপের কথা স্মরণ করে অনুতপ্ত চিত্তে এই মন্দিরের দিকে দুহাত বাড়িয়ে প্রার্থনা করে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যদি তোমার লোক ইস্রায়েলীয়দের কেউ অনুতপ্ত হয়ে মনের কষ্টে এই উপাসনা ঘরের দিকে হাত বাড়িয়ে কোনো প্রার্থনা বা অনুরোধ করে,