1 Kings 8:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তুমি তোমার নিবাস-স্থান বেহেশতে তা শুনো এবং মাফ করো, কাজ করো এবং প্রত্যেক জনকে স্ব স্ব পথ অনুযায়ী প্রতিফল দিও— তুমি তো তাদের অন্তঃকরণ জান, কেননা একমাত্র তুমিই যাবতীয় মানুষের অন্তঃকরণের খবর জান—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে তখন তুমি স্বর্গ থেকে, তোমার বাসস্থান থেকে তা শুনো। তাদের ক্ষমা কোরো, ও প্রত্যেকের সাথে তাদের কৃতকর্মানুসারে আচরণ কোরো, যেহেতু তুমি তো তাদের অন্তর জানো (কারণ একমাত্র তুমিই প্রত্যেক মানুষের হৃদয়ের খবর রাখো),
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তুমি তোমার নিবাস-স্থান স্বর্গে তাহা শুনিও, এবং ক্ষমা করিও, কার্য্য করিও, এবং প্রত্যেক জনকে স্ব স্ব পথ অনুযায়ী প্রতিফল দিও—তুমি ত তাহাদের অন্তঃকরণ জান, কেননা একমাত্র তুমিই যাবতীয় মনুষ্য-সন্তানের অন্তঃকরণ জ্ঞাত আছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তুমি তোমার নিবাস-স্থান স্বর্গে তাহা শুনিও, এবং ক্ষমা করিও, কার্য করিও, এবং প্রত্যেক জনকে স্ব স্ব পথ অনুযায়ী প্রতিফল দিও তুমি ত তাহাদের অন্তঃকরণ জান, কেননা একমাত্র তুমিই যাবতীয় মনুষ্য সন্তানের অন্তঃকরণ জ্ঞাত আছ
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তোমার বাসস্থান স্বর্গ থেকে তুমি তা শুনো। তুমি তাকে ক্ষমা কোরো ও সেইমত কাজ কোরো; তার সব কাজ অনুসারে বিচার কোরো, কারণ তুমি তো তার অন্তরের অবস্থা জান- কেবল তুমিই সমস্ত মানুষের অন্তরের খবর জান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তোমার বাসস্থান বেহেশত থেকে তুমি তা শুনো। তুমি তাকে মাফ কোরো ও সেইমত কাজ কোরো; তার সব কাজ অনুসারে বিচার কোরো, কারণ তুমি তো তার দিলের অবস্থা জান্ত কেবল তুমিই সমস্ত মানুষের দিলের খবর জান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে স্বর্গে তোমার আবাস থেকে তুমি শুনো, ক্ষমা করো, সাহায্য করো তাদের। একমাত্র তুমিই জান মানুষের মনোভাব। তাই প্রত্যেকের যথাযোগ্য বিচার করো
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে আপনি আপনার স্বর্গের বাসভূমি থেকে তার সেই ডাকে সাড়া দেবেন| সমস্ত লোককে ক্ষমা করে তাদের সাহায্য করবেন| একমাত্র আপনিই অন্তর্যামী তাই প্রত্যেকটি ব্যক্তিকে নিরপেক্ষ ভাবে আপনি বিচার করেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তোমার বাসস্থান স্বর্গ থেকে তুমি তা শুনো। তুমি তাকে ক্ষমা কোরো ও সাড়া দিও; তার সব কাজ অনুসারে বিচার কোরো, কারণ তুমি তো তার হৃদয়ের অবস্থা জান, কেবল তুমিই সমস্ত মানুষের হৃদয় জান।