1 Kings 8:46 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা যদি তোমার বিরুদ্ধে গুনাহ্ করে— কেননা গুনাহ্ না করে এমন কোন মানুষ নেই এবং তুমি যদি তাদের প্রতি ত্রুুদ্ধ হয়ে দুশমনের হাতে তাদেরকে তুলে দাও ও দুশমনেরা তাদেরকে বন্দী করে দূরস্থ কিংবা নিকটস্থ শত্রু-দেশে নিয়ে যায়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা যখন তোমার বিরুদ্ধে পাপ করবে—কারণ এমন কেউ নেই যে পাপ করে না—আর তুমি তাদের প্রতি ক্রুদ্ধ হবে ও তাদেরকে তাদের সেই শত্রুদের হাতে তুলে দেবে, যারা তাদের নিজেদের দেশে বন্দি করে নিয়ে যাবে, তা সে বহুদূরে অথবা কাছেও হতে পারে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যদি তোমার বিরুদ্ধে পাপ করে —কেননা পাপ না করে এমন কোন মনুষ্য নাই—এবং তুমি যদি তাহাদের প্রতি ক্রুদ্ধ হইয়া শত্রুর হস্তে তাহাদিগকে সমর্পণ কর, ও শত্রুগণ তাহাদিগকে বন্দি করিয়া দূরস্থ কিম্বা নিকটস্থ শত্রু—দেশে লইয়া যায়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যদি তোমার বিরুদ্ধে পাপ করে কেননা পাপ না করে এমন কোন মনুষ্য নাই এবং তুমি যদি তাহাদের প্রতি ত্রুুদ্ধ হইয়া শত্রুর হস্তে তাহাদিগকে সমর্পণ কর, ও শত্রুগণ তাহাদিগকে বন্দি করিয়া দূরস্থ কিম্বা নিকটস্থ শত্রুদেশে লইয়া যায়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তারা যখন তোমার বিরুদ্ধে পাপ করবে- অবশ্য পাপ করে না এমন লোক নেই- আর তুমি তাদের উপর অসন্তুষ্ট হয়ে শত্রুর হাতে তাদের তুলে দেবে ও শত্রুরা তাদের বন্দী করে কাছে বা দূরে তাদের নিজেদের দেশে নিয়ে যাবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তারা যখন তোমার বিরুদ্ধে গুনাহ্ করবে- অবশ্য গুনাহ্ করে না এমন লোক নেই- আর তুমি তাদের উপর রাগ করে শত্রুর হাতে তাদের তুলে দেবে ও শত্রুরা তাদের বন্দী করে কাছে বা দূরে তাদের নিজেদের দেশে নিয়ে যাবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রজারা যদি তোমার বিরুদ্ধে পাপ করে—কারণ এমন কেউ নেই। যে পাপ করে না—এবং তুমি ক্রুদ্ধ হয়ে তাদের শত্রুর হাতে তুলে দাও, তার ফলে বন্দী হয়ে তারা নিকটে বা দূরের কোন দেশে নির্বাসিত হয়ে তোমার কাছে প্রার্থনা করে, যদি স্বীকার করে যে তারা পাপ করেছে, তোমার বিরুদ্ধাচরণ করে দুষ্কর্ম করেছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আপনার লোকরা আপনার বিরুদ্ধে পাপাচরণ করবে| একথা আমি জানি কারণ মানুষ মাত্রেই পাপ করে| আর আপনি তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে তাদের শত্রুদের হাতে পরাজিত হতে দেবেন| শত্রুরা তাদের বন্দী করে কোনো দূর দেশে নিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যখন তোমার বিরুদ্ধে পাপ করবে অবশ্য পাপ করে না এমন লোক নেই আর তুমি তাদের উপর অসন্তুষ্ট হয়ে শত্রুর হাতে তাদের তুলে দেবে ও শত্রুরা তাদের বন্দী করে কাছে বা দূরে তাদের নিজেদের দেশে নিয়ে যাবে,