1 Kings 8:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌ সোলায়মান এবং তাঁর কাছে সমাগত সমস্ত ইসরাইলদের মধ্য তাঁর সঙ্গে সিন্দুকের সম্মুখে থেকে অনেক ভেড়া ও গরু কোরবানী করলেন; সেসব এত বেশি ছিল যে, তাদের সংখ্যা গণনা করা গেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর রাজা শলোমন ও তাঁর কাছে একত্রিত হওয়া ইস্রায়েলের সমগ্র জনসমাজ সিন্দুকটির সামনে উপস্থিত হয়ে এত মেষ ও গবাদি পশুবলি দিলেন, যে সেগুলি নথিভুক্ত করে বা গুনে রাখা সম্ভব হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন রাজা এবং তাঁহার কাছে সমাগত সমস্ত ইস্রায়েলমণ্ডলী তাঁহার সহিত সিন্দুকের সম্মুখে থাকিয়া অনেক মেষ ও গো বলিদান করিলেন; সে সমস্ত বাহুল্যপ্রযুক্ত অসংখ্য ও অগণ্য ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন রাজা এবং তাঁহার কাছে সমাগত সমস্ত ইস্রায়েল-মণ্ডলী তাঁহার সহিত সিন্দুকের সম্মুখে থাকিয়া অনেক মেষ ও গরু বলিদান করিলেন; সেই সমস্ত বাহুল্য প্রযুক্ত অসংখ্য ও অগণ্য ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা শলোমন ও তাঁর কাছে জড়ো হওয়া সমস্ত ইস্রায়েলীয়েরা সিন্দুকটির সামনে সামনে থেকে এত ভেড়া ও গরু উৎসর্গ করলেন যে, সেগুলোর সংখ্যা গোণা গেল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ সোলায়মান ও তাঁর কাছে জমায়েত হওয়া সমস্ত বনি-ইসরাইলরা সিন্দুকটির সামনে সামনে থেকে এত ভেড়া ও গরু কোরবানী দিলেন যে, সেগুলোর সংখ্যা গোণা গেল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমন এবং সমাগত সমস্ত ইসরায়েলী প্রজা চুক্তি সিন্দুকের সামনে একত্র হয়ে অসংখ্য মেষ ও বৃষ বলিদান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা শলোমন ও ইস্রায়েলের সমস্ত বাসিন্দারা সেই পবিত্র সিন্দুকের সামনে একত্রিত হবার পর অগণিত পশু বলি দেওয়া হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা শলোমন ও তাঁর কাছে জড়ো হওয়া সমস্ত ইস্রায়েলীয়েরা সিন্দুকটির সামনে এত ভেড়া ও গরু উৎসর্গ করলেন যে, সেগুলোর সংখ্যা গোনা গেল না।