1 Kings 8:52 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তোমার এই গোলামের বিনতিতে ও তোমার লোক ইসরাইলের বিনতিতে তোমার চোখ উন্মীলিত হোক, আর তারা যে কোন বিষয়ে তোমাকে ডাকে, তুমি তাদের কথায় কান দিও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার চোখ তোমার দাসের মিনতির প্রতি ও তোমার প্রজা ইস্রায়েলের মিনতির প্রতিও খোলা থাকুক, এবং তারা যখনই তোমার কাছে কেঁদে উঠবে, তুমি যেন তা শুনতে পাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তোমার এই দাসের বিনতিতে ও তোমার প্রজা ইস্রায়েলের বিনতিতে তোমার চক্ষু উন্মীলিত হউক, আর তাহারা যে কোন বিষয়ে তোমাকে ডাকে, তুমি তাহাদের কথায় কর্ণপাত করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তোমার এই দাসের বিনতিতে ও তোমার প্রজা ইস্রায়েলের বিনতিতে তোমার চক্ষু উন্মীলিত হউক, আর তাহারা যে কোন বিষয়ে তোমাকে ডাকে, তুমি তাহাদের কথায় কর্ণপাত করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমার দাসের ও তোমার লোক ইস্রায়েলীয়দের অনুরোধের প্রতি তুমি মনোযোগ দিয়ো, আর যখন তারা তোমাকে ডাকবে তখন তুমি তাদের কথা শুনো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমার গোলামের ও তোমার বান্দা বনি-ইসরাইলদের অনুরোধের প্রতি তুমি মনোযোগ দিয়ো, আর যখন তারা তোমাকে ডাকবে তখন তুমি তাদের কথা শুনো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তোমার এ দাস এবং তোমার প্রজা ইসরায়েলীদের প্রতি তোমার কৃপা দৃষ্টি সর্বদা সজাগ রেখ এবং তারা তোমার কাছে প্রার্থনা করলে তাদের প্রার্থনা তুমি শুনো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু ঈশ্বর, দয়া করে যখনই আমি এবং আপনার ইস্রায়েলের লোকরা আপনার কাছে প্রার্থনা করবো, তখনই সেই প্রার্থনায় সাড়া দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার দাসের ও তোমার লোক ইস্রায়েলীয়দের অনুরোধের প্রতি তুমি মনোযোগ দিয়ো, আর যখন তারা তোমাকে ডাকবে তখন তুমি তাদের কথা শুনো।