1 Kings 8:57 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের আল্লাহ্‌ মাবুদ যেমন আমাদের পূর্বপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদেরকে ত্যাগ না করুন, ছেড়ে না যান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সঙ্গে ছিলেন, তেমনি তিনি আমাদেরও সঙ্গে সঙ্গে থাকুন; তিনি যেন আমাদের না ছাড়েন বা আমাদের পরিত্যাগ না করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্ত্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্ত্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পূর্বপুরুষদের সংগে ছিলেন তেমনি তিনি আমাদের সংগেও থাকুন। তিনি যেন কখনও আমাদের ছেড়ে না যান কিম্বা ছেড়ে না দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের মাবুদ আল্লাহ্‌ যেমন আমাদের পূর্বপুরুষদের সংগে ছিলেন তেমনি তিনি আমাদের সংগেও থাকুন। তিনি যেন কখনও আমাদের ছেড়ে না যান কিংবা ছেড়ে না দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের প্রভু পরমেশ্বর যেমন পূর্বপুরুষদের সঙ্গে ছিলেন তেমনি আমাদেরও সঙ্গে থাকুন। তিনি যেন কখনও আমাদের ছেড়ে না যান বা পরিত্যাগ না করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রার্থনা করি, প্রভু, আমাদের ঈশ্বর যে ভাবে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে ছিলেন, ঠিক সে ভাবেই যেন তিনি আমাদেরও পাশে থাকেন, কখনও আমাদের পরিত্যাগ না করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পূর্বপুরুষদের সঙ্গে ছিলেন তেমনি তিনি আমাদের সঙ্গেও থাকুন। তিনি যেন কখনও আমাদের ছেড়ে না যান কিম্বা ছেড়ে না দেন।