1 Kings 8:58 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সমস্ত পথে চলতে ও আমাদের পূর্বপুরুষদেরকে তিনি যা যা হুকুম করেছিলেন, তাঁরা সেসব হুকুম, বিধি ও অনুশাসন পালন করতে আমাদের অন্তর তাঁর প্রতি আকর্ষণ করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর প্রতি বাধ্যতায় চলার জন্য ও তিনি আমাদের পূর্বপুরুষদের যে যে আদেশ, বিধিবিধান ও নিয়মকানুন দিলেন, সেগুলি পালন করার জন্য তিনি যেন আমাদের অন্তর তাঁর প্রতি ফিরিয়ে আনেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার সমস্ত পথে চলিতে ও আমাদের পিতৃপুরুষদিগকে তিনি যাহা যাহা আদেশ করিয়াছিলেন, তাঁহার সেই সকল আজ্ঞা, বিধি ও শাসন পালন করিতে আমাদের চিত্ত আপনার প্রতি আকর্ষণ করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার সমস্ত পথে চলিতে ও আমাদের পিতৃপুরুষদিগকে তিনি যাহা যাহা আদেশ করিয়াছিলেন, তাঁহার সেই সকল আজ্ঞা, বিধি ও শাসন পালন করিতে আমাদের চিত্ত আপনার প্রতি আকর্ষণ করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা তাঁর সব পথে চলবার জন্য এবং আমাদের পূর্বপুরুষদের কাছে তিনি যে সব আদেশ, নিয়ম ও নির্দেশ দিয়েছিলেন তা মেনে চলবার জন্য তিনি আমাদের অন্তর তাঁর প্রতি বিশ্বস্ত রাখুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা তাঁর সব পথে চলবার জন্য এবং আমাদের পূর্বপুরুষদের কাছে তিনি যে সব হুকুম, নিয়ম ও নির্দেশ দিয়েছিলেন তা মেনে চলবার জন্য তিনি আমাদের দিল তাঁর প্রতি বিশ্বস্ত রাখুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাদের মনপ্রাণ তাঁর দিকে আকৃষ্ট করুন যেন আমরা তাঁর নির্দেশিত পথে চলতে পার এবং আমাদের পূর্বপুরুষদের তিনি যে বিধান ও নির্দেশ দিয়েছিলেন সবই যেন আমরা মেনে চলতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রার্থনা করছি যে আমরা সকলে তাঁকেই অনুসরণ করব| তাঁর বিধি নির্দেশ ও আদেশগুলি মেনে চলবো| যেগুলো তিনি আমাদের পূর্বপুরুষদের হাতে তুলে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা তাঁর সব পথে চলবার জন্য এবং আমাদের পূর্বপুরুষদের কাছে তিনি যে সব আদেশ, নিয়ম ও নির্দেশ দিয়েছিলেন তা মেনে চলবার জন্য তিনি আমাদের হৃদয় তাঁর প্রতি বিশ্বস্ত রাখুন।