1 Kings 8:61 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তাঁর বিধিপথে চলতে ও তাঁর হুকুম পালন করতে আমাদের আল্লাহ্‌ মাবুদের কাছে তোমাদের অন্তঃকরণ একাগ্র হোক, যেমন আজ দেখা যাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমাদের অন্তর যেন আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিধিবিধান অনুসারে চলার ও তাঁর আদেশের বাধ্য হওয়ার জন্য তাঁর প্রতি পুরোপুরি সমর্পিত থাকে, যেমনটি এসময় হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তাঁহার বিধিপথে চলিতে ও তাঁহার আজ্ঞা পালন করিতে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে তোমাদের অন্তঃকরণ একাগ্র হউক, যেমন অদ্য দেখা যাইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তাঁহার বিধিপথে চলিতে ও তাঁহার আজ্ঞা পালন করিতে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে তোমাদের অন্তঃকরণ একাগ্র হউক, যেমন অদ্য দেখা যাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজকে যেমন সদাপ্রভুর নিয়ম ও আদেশ মেনে চলবার জন্য তোমাদের অন্তর সম্পূর্ণভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে আছে তেমনি সব সময় থাকুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজকে যেমন মাবুদের নিয়ম ও হুকুম মেনে চলবার জন্য তোমাদের অন্তর সম্পূর্ণভাবে আমাদের মাবুদ আল্লাহ্‌র দিকে আছে তেমনি সব সময় থাকুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বরের প্রজাবৃন্দ, আমাদের প্রভু পরমেশ্বরের প্রতি তোমাদের নিষ্ঠা অবিচল। তোমরা আজও যেমন তাঁর প্রতি বিশ্বস্ত রয়েছ, তাঁর সমস্ত বিধি-নির্দেশ পালন করে চলেছ, তেমনি চিরকাল পালন করে চলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সকলে আমাদের প্রভু ঈশ্বরের প্রতি অনুগত এবং সত্যবদ্ধ থাকবে এবং তাঁর বিধি ও আদেশগুলি এখনকার মতোই ভবিষ্যতেও মেনে চলবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আজকে যেমন সদাপ্রভুর নিয়ম ও আদেশ মেনে চলবার জন্য তোমাদের হৃদয় সম্পূর্ণভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে আছে তেমনি সব দিন থাকুক।”