1 Kings 8:63 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোলায়মান মাবুদের উদ্দেশে বাইশ হাজার গরু ও এক লক্ষ বিশ হাজার ভেড়া মঙ্গল-কোরবানী হিসেবে কোরবানী করলেন। এভাবে বাদশাহ্‌ ও সমস্ত বনি-ইসরাইল মাবুদের গৃহ প্রতিষ্ঠা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন সদাপ্রভুর কাছে এই মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করলেন: 22,000-টি গবাদি পশু ও 1,20,000-টি মেষ ও ছাগল। এইভাবে রাজা ও ইস্রায়েলী সবাই সদাপ্রভুর মন্দিরটি উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শলোমন সদাপ্রভুর উদ্দেশে বাইশ সহস্র গোরু ও এক লক্ষ বিশ সহস্র মেষ মঙ্গলার্থক বলিরূপে উৎসর্গ করিলেন। এইরূপে রাজা ও সমস্ত ইস্রায়েল-সন্তান সদাপ্রভুর গৃহ প্রতিষ্ঠা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শলোমন সদাপ্রভুর উদ্দেশে বাইশ সহস্র গরু ও এক লক্ষ বিশ সহস্র মেষ মঙ্গলার্থক বলিরূপে উৎসর্গ করিলেন। এইরূপে রাজা ও সমস্ত ইস্রায়েল-সন্তান সদাপ্রভুর গৃহ প্রতিষ্ঠা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন বাইশ হাজার গরু ও এক লক্ষ বিশ হাজার ভেড়া দিয়ে যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করলেন। এইভাবে রাজা ও সমস্ত ইস্রায়েলীয় সদাপ্রভুর ঘর প্রতিষ্ঠা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান বাইশ হাজার গরু ও এক লক্ষ বিশ হাজার ভেড়া দিয়ে যোগাযোগ-কোরবানী দিলেন। এইভাবে বাদশাহ্‌ ও সমস্ত বনি-ইসরাইল মাবুদের ঘর উদ্বোধন করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মন্দিরে স্বস্ত্যয়নের জন্য প্রভুর উদ্দেশে বাইশ হাজার বৃষ এবং এক লক্ষ কুড়ি হাজার মেষ বলিদান করলেন। এইভাবে রাজা শলোমন ও ইসরায়েলীরা মন্দিরে বলিদানের কাজ শেষ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন শলোমন মঙ্গল নৈবেদ্য হিসেবে 22,000 গবাদি পশু ও 120,000 মেষ বলি দিয়েছিলেন| এভাবে রাজা ও ইস্রায়েলের লোকরা মিলে প্রভুর মন্দির উৎসর্গ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর জন্য শলোমন বাইশ হাজার গরু ও এক লক্ষ কুড়ি হাজার ভেড়া দিয়ে মঙ্গলার্থক বলিদান করলেন। এই ভাবে রাজা ও সমস্ত ইস্রায়েলীয় সদাপ্রভুর ঘর প্রতিষ্ঠা করলেন।