1 Kings 8:64 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন বাদশাহ্‌ মাবুদের গৃহের সম্মুখস্থ প্রাঙ্গণের মধ্যদেশ পবিত্র করলেন, কেননা তিনি সেই স্থানে পোড়ানো-কোরবানী ও শস্য-উৎসর্গ এবং মঙ্গল-কোরবানীর চর্বি উৎসর্গ করলেন; কারণ পোড়ানো-কোরবানী ও শস্য-উৎসর্গ; এবং মঙ্গল-কোরবানীর চর্বি গ্রহণের জন্য মাবুদের সম্মুখস্থ ব্রোঞ্জের কোরবানগাহ্‌ ছোট ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিনই রাজামশাই সদাপ্রভুর মন্দিরের সামনের দিকের প্রাঙ্গণের মাঝের অংশটুকুও উৎসর্গ করে দিলেন, এবং সেখানে তিনি হোমবলি, শষ্য-বলি ও মঙ্গলার্থক-নৈবেদ্যের চর্বি উৎসর্গ করলেন, কারণ সদাপ্রভুর সামনে রাখা ব্রোঞ্জের যজ্ঞবেদিটি হোমবলি, শষ্য-বলি ও মঙ্গলার্থক-নৈবেদ্যের চর্বি ধারণ করার পক্ষে বড়োই ছোটো হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন রাজা সদাপ্রভুর গৃহের সম্মুখস্থ প্রাঙ্গণের মধ্যদেশ পবিত্র করিলেন, কেননা তিনি সে স্থানে হোমবলি, ও ভক্ষ্য-নৈবেদ্য, এবং মঙ্গলার্থক বলির মেদ উৎসর্গ করিলেন; কারণ হোমবলি, ও ভক্ষ্য-নৈবেদ্য, এবং মঙ্গলার্থক বলির মেদ গ্রহণ পক্ষে সদাপ্রভুর সম্মুখস্থ পিত্তলময় যজ্ঞবেদি ছোট ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেইদিন রাজা সদাপ্রভুর গৃহের সম্মুখস্থ প্রাঙ্গণের মধ্যদেশ পবিত্র করিলেন, কেননা তিনি সেই স্থানে হোমবলি, ও ভক্ষ্য-নৈবেদ্য, এবং মঙ্গলার্থক বলির মেদ উৎসর্গ করিলেন; কারণ হোমবলি, ও ভক্ষ্য-নৈবেদ্য; এবং মঙ্গলার্থক বলির মেদ গ্রহণের পক্ষে সদাপ্রভুর সম্মুখস্থ পিত্তলময় যজ্ঞবেদি ছোট ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই একই দিনে রাজা সদাপ্রভুর ঘরের সামনের উঠানের মাঝখানের অংশ সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করলেন। সেখানে তিনি পোড়ানো-উৎসর্গ ও শস্য-উৎসর্গের অনুষ্ঠান করলেন এবং যোগাযোগ-উৎসর্গের চর্বি উৎসর্গ করলেন, কারণ সদাপ্রভুর সামনে থাকা ব্রোঞ্জের বেদীটা এই সব উৎসর্গের অনুষ্ঠান করবার পক্ষে ছোট ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই একই দিনে বাদশাহ্‌ মাবুদের ঘরের সামনের উঠানের মাঝখানের অংশ পবিত্র করলেন। সেখানে তিনি পোড়ানো-কোরবানী ও শস্য-কোরবানী দিলেন এবং যোগাযোগ-কোরবানীর চর্বি কোরবানী দিলেন, কারণ মাবুদের সামনে থাকা কোরবানগাহ্‌টা এই সব কোরবানী দেবার পক্ষে ছোট ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিনই রাজা মন্দির প্রাঙ্গণের মাঝখানের জায়গাটি উৎসর্গ করলেন এবং সেখানে হোম করে শস্য নৈবেদ্য এবং স্বস্ত্যয়ন বলির পশুদের মেদ উৎসর্গ করলেন। প্রভু পরমেশ্বরের সামনের ব্রোঞ্জের বেদীটা এই সমস্ত জিনিষ রাখার পক্ষে ছোট হওয়ায় তিনি এই উপায় গ্রহণ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়া রাজা শলোমন হোমবলি, শস্য নৈবেদ্য এবং বলিপ্রদত্ত পশুর চর্বি নৈবেদ্য দিয়ে মন্দির প্রাঙ্গণটি উৎসর্গ করলেন| তিনি এরকম করলেন কারণ প্রভুর পিতলের বেদীটি খুব বেশী বড় ছিল না যে এত সব নৈবেদ্য ধারণ করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই একই দিনের রাজা সদাপ্রভুর ঘরের সামনের উঠানের মাঝখানের অংশ সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করলেন। সেখানে তিনি হোমবলি ও শস্য উৎসর্গের বলিদান দিলেন এবং মঙ্গলার্থক বলির চর্বি উৎসর্গ করলেন, কারণ সদাপ্রভুর সামনে থাকা পিতলের বেদীটা এই সব উৎসর্গের অনুষ্ঠান করবার জন্য ছোট ছিল।