1 Kings 8:65 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সেই সময়ে সোলায়মান ও তাঁর সঙ্গে সমস্ত ইসরাইল, হমাতের প্রবেশ-স্থান থেকে মিসরের স্রোত পর্যন্ত (দেশবাসী) মহাসমাজ, সাত দিন আর সাত দিন, চৌদ্দ দিন আমাদের আল্লাহ্ মাবুদের সম্মুখে উৎসব করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব শলোমন সেই সময় উৎসব পালন করলেন, এবং তাঁর সাথে সমস্ত ইস্রায়েলও পালন করল—সে এক বিশাল জনতা, হমাতের প্রবেশদ্বার থেকে মিশরের নির্ঝরিণী পর্যন্ত বিস্তৃত এলাকার লোকজন সেখানে উপস্থিত হল। আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তারা সাত দিন ও আরও সাত দিন, মোট চোদ্দো দিন ধরে উৎসব উদ্যাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সেই সময়ে শলোমন ও তাঁহার সঙ্গে সমস্ত ইস্রায়েল, হমাতের প্রবেশস্থান অবধি মিসরের স্রোত পর্য্যন্ত [দেশবাসী] মহাসমাজ, সাত দিন আর সাত দিন, চৌদ্দ দিন আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে উৎসব করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সেই সময়ে শলোমন ও তাঁহার সঙ্গে সমস্ত ইস্রায়েল, হমাতের প্রবেশ-স্থান অবধি মিসরের স্রোত পর্যন্ত [দেশবাসী] মহাসমাজ, সাত দিন আর সাত দিন, চৌদ্দ দিন আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে উৎসব করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে শলোমন ও তাঁর সংগে সমস্ত ইস্রায়েলীয়েরা সেই সময় আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে সাত দিন ও আরও সাত দিন, মোট চৌদ্দ দিন ধরে একটা উৎসব করলেন। তারা ছিল এক বিরাট জনসংখ্যা; তারা হমাৎ এলাকা থেকে মিসরের শুকনা নদী পর্যন্ত সমস্ত এলাকা থেকে এসে যোগ দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে সোলায়মান ও তাঁর সংগে সমস্ত বনি-ইসরাইল সেই সময় আমাদের মাবুদ আল্লাহ্র সামনে সাত দিন ও আরও সাত দিন, মোট চৌদ্দ দিন ধরে একটা উৎসব করলেন। তারা ছিল এক বিরাট জনসংখ্যা; তারা হামা এলাকা থেকে মিসরের শুকনা নদী পর্যন্ত সমস্ত এলাকা থেকে এসে যোগ দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর শলোমন এবং সমস্ত ইসরায়েলী প্রজা সাতদিন ধরে মন্দিরে ‘আশ্রয় পর্ব’ পালন করলেন। উত্তরে হামাথ গিরিপথ থেকে শুরু করে দক্ষিণে মিশর সীমান্ত থেকে অগণিত ইসরায়েলী জনতা এই পর্বে যোগ দিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন মন্দিরে থেকে রাজা শলোমন ও ইস্রায়েলের লোকরা এই ভাবে ছুটি উদযাপন করেছিল| উত্তরে হমাতের প্রবেশ দ্বার থেকে দক্ষিণে মিশর পর্যন্ত ইস্রায়েলের সমস্ত বাসিন্দাই সেদিন সেখানে উপস্থিত ছিল| তারা সাতদিন ধরে পানাহার, উৎসব ও স্ফূর্তির মধ্যে দিয়ে প্রভুর সঙ্গে সময় কাটাল| তারপর আরো সাতদিন সেখানে থাকল| অর্থাৎ একটানা 14 দিন ধরে তারা উৎসব করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে শলোমন ও তাঁর সঙ্গে সমস্ত ইস্রায়েলীয়েরা সেই দিন আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে সাত দিন ও আরও সাত দিন, মোট চৌদ্দ দিন ধরে একটা উৎসব করলেন। তারা ছিল এক বিরাট জনসংখ্যা; তারা হমাতের শহরে ঢোকার জায়গা থেকে মিশরের ছোট নদী পর্যন্ত সমস্ত এলাকা থেকে এসে যোগ দিয়েছিল।