1 Kings 8:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই কারুবীরা সিন্দুকের স্থানের উপরে পাখা মেলে রইলো, আর উপরে কারুবীরা সিন্দুক ও তার দু’টি বহন-দণ্ড আচ্ছাদন করে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
করূব দুটি সেই সিন্দুক রাখার স্থানের উপর তাদের ডানা মেলে ধরেছিল এবং সেই সিন্দুক ও সেটির হাতলগুলি আড়াল করে রেখেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই করূবেরা সিন্দুকের স্থানের উপরে পক্ষ বিস্তার করিয়া রহিল, আর ঊর্দ্ধে করূবেরা সিন্দুক ও তাহার দুই বহন-দণ্ড আচ্ছাদন করিয়া রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই করূবেরা সিন্দুকের স্থানের উপরে পক্ষ বিস্তার করিয়া রহিল, আর ঊর্ধ্বে করূবেরা সিন্দুক ও তাহার দুই বহন-দণ্ড আচ্ছাদন করিয়া রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে করূবদের মেলে দেওয়া ডানায় সিন্দুক ও তা বহন করবার ডাণ্ডাগুলো ঢাকা পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে কারুবীদের মেলে দেওয়া ডানায় সিন্দুক ও তা বহন করবার ডাণ্ডাগুলো ঢাকা পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
করূব দুটির মেলা ডানা চুক্তি সিন্দুক ও তার বহনদণ্ড দুটি ঢেকে রাখল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিন্দুকটিকে করূব দূতদের মূর্ত্তির ডানার তলায় এমনভাবে রাখা হল, যাতে দেবদূতদের ছড়ানো ডানা সেই সিন্দুকটা ও সিন্দুকটার বহন-দণ্ডের ওপর মেলা থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে করূবদের মেলে দেওয়া ডানায় সিন্দুক ও তা বহন করবার ডাণ্ডাগুলো ঢাকা পড়ল।