1 Kings 9:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোলায়মান মাবুদের গৃহ ও রাজপ্রাসাদ নির্মাণ এবং তাঁর বাসনামত যেসব কাজ করতে স্থির করেছিলেন তা সমাপ্ত করলে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন যখন সদাপ্রভুর মন্দির ও রাজপ্রাসাদ নির্মাণ করার কাজ সমাপ্ত করলেন, এবং তাঁর যা যা করার বাসনা ছিল, সেসব অর্জন করে ফেলেছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাটী নির্ম্মাণ এবং আপন বাসনামত যে সকল কর্ম্ম করিতে স্থির করিয়াছিলেন, তাহা সমাপ্ত করিলে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাটী নির্মাণ এবং আপন বাসনামত যে সকল কর্ম করিতে স্থির করিয়াছিলেন, তাহা সমাপ্ত করিলে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে শলোমন সদাপ্রভুর ঘর, রাজবাড়ী আর নিজের ইচ্ছামত যে সব কাজ করতে চেয়েছিলেন তা শেষ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে সোলায়মান মাবুদের ঘর, রাজবাড়ী আর নিজের ইচ্ছামত যে সব কাজ করতে চেয়েছিলেন তা শেষ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের মন্দির ও রাজপ্রাসাদ নির্মাণের কাজ শেষ হল। শেষ হল রাজা শলোমনের পরিকল্পনা অনুযায়ী আর সমস্ত কাজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন প্রভুর মন্দির ও তাঁর রাজপ্রাসাদ বানানোর কাজ শেষ করলেন| তিনি যা যা বানাতে চেয়েছিলেন সবই বানিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে শলোমন সদাপ্রভুর ঘর, রাজবাড়ী আর নিজের ইচ্ছামত যে সব কাজ করতে চেয়েছিলেন তা শেষ করলেন।