1 Kings 9:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
টায়ারের বাদশাহ্‌ হীরম সোলায়মানের সমস্ত বাসনা অনুসারে এরস কাঠ, দেবদারু কাঠ ও সোনা যুগিয়েছিলেন, তাই তখন বাদশাহ্‌ সোলায়মান হীরমকে গালীল দেশস্থ বিশটি নগর দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা শলোমন গালীল প্রদেশের কুড়িটি নগর সোরের রাজা হীরমকে দিলেন, কারণ হীরম তাঁর চাহিদানুসারে যাবতীয় দেবদারু ও চিরহরিৎ কাঠ এবং সোনাদানা সরবরাহ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সোরের রাজা হীরম শলোমনের সমস্ত বাসনানুসারে এরসকাষ্ঠ, দেবদারুকাষ্ঠ ও স্বর্ণ যোগাইয়াছিলেন, তাই তখন শলোমন রাজা হীরমকে গালীল দেশস্থ বিশটী নগর দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সোরের রাজা হীরম শলোমনের সমস্ত বাসনানুসারে এরসকাষ্ঠ, দেবদারুকাষ্ঠ ও স্বর্ণ যোগাইয়াছিলেন, তাই তখন শলোমন রাজা হীরমকে গালীল দেশস্থ বিশটি নগর দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোরের রাজা হীরম শলোমনের ইচ্ছামত এরস ও বেরস কাঠ ও সোনা যুগিয়েছিলেন বলে রাজা শলোমন গালীল দেশের বিশটা গ্রাম তাঁকে দান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টায়ারের বাদশাহ্‌ হীরম সোলায়মানের ইচ্ছামত এরস ও বেরস কাঠ ও সোনা যুগিয়েছিলেন বলে বাদশাহ্‌ সোলায়মান গালীল দেশের বিশটা গ্রাম তাঁকে দান করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
টায়ারের রাজা হীরাম এই কাজের জন্য শলোমনের চাহিদা অনুযায়ী সমস্ত সীডার ও দেবদারু কাঠ এবং সোনা সরবরাহ করেছিলেন। কাজ শেষ হয়ে গেলে রাজা শলোমন হীরামকে গ্যালিলি প্রদেশের কুড়িটি শহর দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তিনি সোরের রাজা হীরমকে গালীল প্রদেশের 20টি শহর উপহার দিয়েছিলেন| কারণ রাজা হীরম, শলোমনকে এরস গাছ ও দেবদারু গাছের কাঠ প্রয়োজন মতো সোনা দিয়ে প্রভুর মন্দির বানানোর কাজে সাহায্য করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সোরের রাজা হীরম শলোমনের ইচ্ছামত এরস ও দেবদারু কাঠ ও সোনা জুগিয়েছিলেন বলে রাজা শলোমন গালীল দেশের কুড়িটা গ্রাম তাঁকে দান করলেন।