1 Kings 9:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হীরম সোলায়মানের দেওয়া সেসব নগর দেখবার জন্য টায়ার থেকে আসলেন, কিন্তু সেগুলো তাঁর দৃষ্টিতে তুষ্টিজনক হল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যে নগরগুলি শলোমন হীরমকে দিলেন, তিনি যখন সেগুলি দেখতে গেলেন, তখন সেগুলি তাঁর খুব একটি পছন্দ হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হীরম শলোমনের দত্ত সেই সকল নগর দেখিবার জন্য সোর হইতে আসিলেন, কিন্তু সেগুলি তাঁহার দৃষ্টিতে তুষ্টিজনক হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হীরম শলোমনের দত্ত সেই সকল নগর দেখিবার জন্য সোর হইতে আসিলেন, কিন্তু সেইগুলি তাঁহার দৃষ্টিতে তুষ্টিজনক হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হীরম সেই গ্রামগুলো দেখবার জন্য সোর থেকে আসলেন, কিন্তু সেগুলো দেখে তিনি সন্তুষ্ট হলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হীরম সেই গ্রামগুলো দেখবার জন্য টায়ার থেকে আসলেন, কিন্তু সেগুলো দেখে তিনি সন্তুষ্ট হলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হীরাম শহরগুলি দেখতে এলেন কিন্তু সেগুলি তাঁর পছন্দ হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হীরম তখন সোর থেকে শলোমনের দেওয়া শহরগুলো দেখতে এলেন| কিন্তু এই শহরগুলো দেখে তিনি মোটেই খুশী হলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হীরম শলোমনের দেওয়া সেই শহরগুলো দেখবার জন্য সোর থেকে আসলেন, কিন্তু সেগুলো দেখে তিনি সন্তুষ্ট হলেন না।