1 Kings 9:21 — Compare Translations

6 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাদেরকে বনি-ইসরাইল নিঃশেষে বিনষ্ট করতে পারেন নি, দেশে অবশিষ্ট সেই লোকদের সন্তানদের সোলায়মান তাঁর কর্মাধীন গোলাম করে সংগ্রহ করলেন; তারা আজ পর্যন্ত তা-ই করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন দেশে থেকে যাওয়া এইসব লোকের বংশধরদের—যাদের ইস্রায়েলীরা উচ্ছেদ করতে পারেনি—বাধ্যতামূলকভাবে বেগার শ্রমিক রূপে কাজে লাগালেন, আজও পর্যন্ত যা তারা করে চলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা ইস্রায়েল-সন্তান নয়, যাহাদিগকে ইস্রায়েল-সন্তানগণ নিঃশেষে বিনষ্ট করিতে পারে নাই, দেশে অবশিষ্ট সেই লোকদের সন্তানদিগকে শলোমন আপনার কর্ম্মাধীন দাস করিয়া সংগ্রহ করিলেন; তাহারা অদ্য পর্য্যন্ত তাহাই করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহাদিগকে ইস্রায়েল-সন্তানগণ নিঃশেষে বিনষ্ট করিতে পারেন নাই, দেশে অবশিষ্ট সেই লোকদের সন্তানদিগকে শলোমন আপনার কর্মাধীন দাস করিয়া সংগ্রহ করিলেন; তাহারা অদ্য পর্যন্ত তাহাই করিতেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা তাদের বিনষ্ট করতে পারে নি| কিন্তু শলোমন তাদের ক্রীতদাস হিসেবে কাজ করতে বাধ্য করান| তারা এখনও ক্রীতদাস হিসেবেই আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাদের ইস্রায়েলীয়েরা সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে নি, তাদেরকেই শলোমন দাস হিসাবে কাজ করতে বাধ্য করেছিলেন, আর তারা আজও সেই কাজ করছে।