1 Kings 9:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মধ্যে পাঁচ শত পঞ্চাশ জন সোলায়মানের কাজে নিযুক্ত প্রধান নেতা ছিল; তারা কর্মরত লোকদের উপরে কর্তৃত্ব করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তারা শলোমনের বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা হল 550 জন কর্মকর্তা এই কাজে লিপ্ত লোকজনের কাজ দেখাশোনা করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মধ্যে পাঁচ শত পঞ্চাশ জন শলোমনের কর্ম্মে নিযুক্ত প্রধান অধ্যক্ষ ছিল; তাহারা কর্ম্মকারী লোকদের উপরে কর্ত্তৃত্ব করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মধ্যে পাঁচ শত পঞ্চাশ জন শলোমনের কর্মে নিযুক্ত প্রধান অধ্যক্ষ ছিল; তাহারা কর্মকারী লোকদের উপরে কর্তৃত্ব করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া শলোমনের সব কাজের দেখাশোনার ভার-পাওয়া পাঁচশো পঞ্চাশ জন প্রধান কর্মচারী ছিল। যে লোকেরা কাজ করত এরা তাদের কাজ তদারক করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া সোলায়মানের সব কাজের দেখাশোনার ভার-পাওয়া পাঁচশো পঞ্চাশ জন প্রধান কর্মচারী ছিল। যে লোকেরা কাজ করত এরা তাদের কাজ তদারক করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমনের কাজকর্ম তদারকের জন্য পাঁচশো পঞ্চাশজন কর্মাধ্যক্ষ ছিল। এদের অধীনে এই বেগার মজুরেরা কাজ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমনের বিভিন্ন কাজকর্মের জন্য সব মিলিয়ে 550 পরিদর্শক ছিল, তারা অন্যান্য যারা কাজ করত তাদের তত্ত্বাবধান করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া শলোমনের সব কাজের দেখাশোনার ভার পাওয়া পাঁচশো পঞ্চাশ জন প্রধান কর্মচারী ছিল। যে লোকেরা কাজ করত এরা তাদের কাজ তদারক করত।