1 Kings 9:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফেরাউনের কন্যা দাউদ-নগর থেকে তাঁর জন্য নির্মিত বাড়িতে উঠে আসলেন; সেই সময় সোলায়মান মিল্লো গাঁথলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন ফরৌণের মেয়ের জন্য যে প্রাসাদটি নির্মাণ করলেন, তিনি দাউদ-নগর থেকে সেখানে চলে আসার পর শলোমন সেখানে কয়েকটি উঁচু চাতালও নির্মাণ করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরৌণের কন্যা দায়ূদ-নগর হইতে তাঁহার জন্য নির্ম্মিত বাটীতে উঠিয়া আসিলেন; তৎকালে শলোমন মিল্লো গাঁথিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফরৌণের কন্যা দায়ূদ-নগর হইতে তাঁহার জন্য নির্মিত বাটীতে উঠিয়া আসিলেন; তৎকালে শলোমন মিল্লো গাঁথিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণের মেয়ে দায়ূদ-শহর ছেড়ে তাঁর জন্য শলোমনের তৈরী করা রাজবাড়ীতে চলে আসলে পর শলোমন মিল্লো তৈরী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউনের মেয়ে দাউদ-শহর ছেড়ে তাঁর জন্য সোলায়মানের তৈরী করা রাজবাড়ীতে চলে আসলে পর সোলায়মান মিল্লো তৈরী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাওয়ের কন্যা দাউদ নগর ছেড়ে তাঁর জন্য নির্মিত প্রাসাদে চলে গেলেন। তারপর শলোমন মিল্লো নির্মাণ করলেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণের কন্যা দায়ুদ শহর থেকে শলোমন তাঁর জন্য যে বড় বাড়িটি বানিয়ে ছিলেন সেখানে চলে আসার পর শলোমন মিল্লো বানান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফরৌণের মেয়ে দায়ূদ শহর ছেড়ে তাঁর জন্য শলোমনের তৈরী করা রাজবাড়ীতে চলে আসলে পর শলোমন মি ল্লো শহর তৈরী করলেন।