1 Kings 9:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার পিতা দাউদ যেমন চলতেন, তেমনি তুমিও যদি অন্তরের সিদ্ধতা ও সরলতায় আমার সাক্ষাতে চল, আমি তোমাকে যে সমস্ত হুকুম দিয়েছি, যদি সেই অনুসারে কাজ কর এবং আমার বিধি ও সমস্ত অনুশাসন পালন কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর তোমায় বলছি, তোমার বাবা দাউদের মতো তুমিও যদি আমার সামনে অন্তরের সততা ও ন্যায়পরায়ণতা সমেত বিশ্বস্ততাপূর্বক চলো, এবং আমি যা যা আদেশ দিয়েছি, সেসব করো ও আমার বিধিবিধান ও নিয়মকানুনগুলি পালন করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার পিতা দায়ূদ যেমন চলিতেন, তেমনি তুমিও যদি চিত্তের সিদ্ধতায় ও সরলভাবে আমার সাক্ষাতে চল, আমি তোমাকে যে সমস্ত আজ্ঞা দিয়াছি, যদি তদনুযায়ী কর্ম্ম কর, এবং আমার বিধি ও শাসন সকল পালন কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার পিতা দায়ূদ যেমন চলিতেন, তেমনি তুমিও যদি চিত্তের সিদ্ধতায় ও সরল ভাবে আমার সাক্ষাতে চল, আমি তোমাকে যে সমস্ত আজ্ঞা দিয়াছি, যদি তদনুযায়ী কর্ম কর, এবং আমার বিধি ও শাসন সকল পালন কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আর তুমি, তুমি যদি তোমার বাবা দায়ূদের মত খাঁটি অন্তরে, সৎভাবে আমার সামনে চল এবং আমার সব আদেশ, নিয়ম ও নির্দেশ পালন কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আর তুমি, তুমি যদি তোমার পিতা দাউদের মত খাঁটি দিলে, সৎভাবে আমার সামনে চল এবং আমার সব হুকুম, নিয়ম ও নির্দেশ পালন কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পিতা দাউদ যে ভাবে চলত তুমিও যদি সেইভাবে চল, একনিষ্ঠভাবে ন্যায়পথে থেকে আমার সমস্ত আদেশ পালন কর। আমার বিধান ও অনুশাসন মেনে চল
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার পিতা দায়ুদ যে ভাবে আমার সেবা করেছিলেন, তোমাকেও সে ভাবেই আমার সেবা করতে হবে| দায়ুদ ছিলেন সৎ‌ ও পরিশ্রমী| তুমি অবশ্যই আমার বিধিগুলি এবং আর যা যা আমি তোমায় আদেশ দেব মেনে চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি, তুমি যদি তোমার বাবা দায়ূদের মত হৃদয়ের বিশুদ্ধতা, সৎভাবে আমার সামনে চল এবং আমার সব আদেশ, নিয়ম ও নির্দেশ পালন কর,