1 Kings 9:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে ‘ইসরাইলের সিংহাসনে বসতে তোমার বংশে লোকের অভাব হবে না,’ এই বলে তোমার পিতা দাউদের কাছে যে ওয়াদা করেছিলাম, সেই অনুসারে আমি ইসরাইলে তোমার রাজ-সিংহাসন চিরকালের জন্য স্থির করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে চিরকালের জন্য আমি ইস্রায়েলের উপর তোমার রাজসিংহাসন স্থায়ী করব, ঠিক যেমনটি আমি তোমার বাবা দাউদের কাছে এই কথা বলে প্রতিজ্ঞা করলাম, ‘ইস্রায়েলের সিংহাসনে তোমার স্থলাভিষিক্ত হওয়ার জন্য কোনও লোকের অভাব হবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে ‘ইস্রায়েলের সিংহাসনে বসিতে তোমার [বংশে] লোকের অভাব হইবে না,’ এই বলিয়া তোমার পিতা দায়ূদের কাছে যে প্রতিজ্ঞা করিয়াছিলাম, তদনুসারে আমি ইস্রায়েলের উপরে তোমার রাজসিংহাসন চিরকালের জন্য স্থির করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে ‘ইস্রায়েলের সিংহাসনে বসিতে তোমার [বংশে] লোকের অভাব হইবে না’, এই বলিয়া তোমার পিতা দায়ূদের কাছে যে প্রতিজ্ঞা করিয়াছিলাম, তদনুসারে আমি ইস্রায়েলের উপরে তোমার রাজসিংহাসন চিরকালের জন্য স্থির করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে আমি চিরকালের জন্য ইস্রায়েলের উপর তোমার রাজসিংহাসন স্থায়ী করব। এই কথা আমি তোমার বাবা দায়ূদকে প্রতিজ্ঞা করে বলেছিলাম, ‘ইস্রায়েলের সিংহাসনে বসবার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে আমি চিরকালের জন্য ইসরাইলের উপর তোমার রাজসিংহাসন স্থায়ী করব। এই কথা আমি তোমার পিতা দাউদকে ওয়াদা করে বলেছিলাম, ‘ইসরাইলের সিংহাসনে বসবার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে ‘ইসরায়েলের সিংহাসনে আরোহণ করার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না’—তোমার পিতার কাছে দেওয়া আমার এই প্রতিশ্রুতি আমি পূর্ণ করব
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তা যদি তুমি করো আমি অবশ্যই খেয়াল রাখবো যাতে ইস্রায়েলের রাজ সিংহাসনে সদাসর্বদা তোমারই পরিবারের কেউ আসীন হয়| তোমার পিতা রাজা দায়ুদকেও আমি এই একই প্রতিশ্রুতি দিয়েছিলাম| আমি বলেছিলাম ইস্রায়েল সর্বদা তারই কোনো না কোনো উত্তরপুরুষ দ্বারা শাসিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমি চিরকালের জন্য ইস্রায়েলের উপর তোমার রাজসিংহাসন স্থায়ী করব। এই কথা আমি তোমার বাবা দায়ূদকে প্রতিজ্ঞা করে বলেছিলাম, ‘ইস্রায়েলের সিংহাসনে বসবার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না।’