1 Kings 9:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি তোমরা, বা তোমাদের সন্তানেরা, কোনক্রমে আমার পিছনে চলা থেকে ফিরে যাও ও তোমাদের সম্মুখে স্থাপিত আমার হুকুম ও বিধিগুলো পালন না কর, কিন্তু গিয়ে অন্য দেবতাদের সেবা কর ও তাদের কাছে সেজ্দা কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু যদি তুমি বা তোমার বংশধররা আমার কাছ থেকে দূরে সরে যাও ও আমি তোমাকে যে যে আদেশ ও বিধিবিধান দিয়েছি, সেগুলি পালন না করো ও অন্যান্য দেবদেবীর সেবা ও আরাধনা করতে থাকো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি তোমরা, কি তোমাদের সন্তানগণ, কোন ক্রমে আমার পশ্চাদগমন হইতে ফিরিয়া যাও, ও তোমাদের সম্মুখে স্থাপিত আমার আজ্ঞা ও বিধি সকল পালন না কর, কিন্তু গিয়া অন্য দেবগণের সেবা কর, ও তাহাদের কাছে প্রণিপাত কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি তোমরা, কি তোমাদের সন্তানগণ, কোন ক্রমে আমার পশ্চাদ্গমন হইতে ফিরিয়া যাও, ও তোমাদের সম্মুখে স্থাপিত আমার আজ্ঞা ও বিধি সকল পালন না কর, কিন্তু গিয়া অন্য দেবগণের সেবা কর, ও তাহাদের কাছে প্রণিপাত কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু যদি তোমরা কিম্বা তোমাদের সন্তানেরা আমার কাছ থেকে ফিরে যাও এবং তোমাদের কাছে দেওয়া আমার আদেশ ও নিয়ম পালন না করে দেব-দেবতার সেবা ও পূজা কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু যদি তোমরা কিংবা তোমাদের সন্তানেরা আমার কাছ থেকে ফিরে যাও এবং তোমাদের কাছে দেওয়া আমার হুকুম ও নিয়ম পালন না করে দেব-দেবীর সেবা ও পূজা কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্ত তুমি বা তোমার বংশধরেরা যদি আমার অনুগামী না হও, আমার বিধান ও অনুশাসন অমান্য করে অন্যান্য দেবতার পূজা কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু যদি কখনও তুমি ও তোমার সন্তান, সন্ততিরা আমাকে অনুসরণ করা বন্ধ করে দাও, আমার দেওয়া বিধি আদেশগুলি পালন না করো এবং অন্য কোনো মূর্ত্তির পূজা করো, তাহলে আমি আমার দেওয়া এই ভূমি ত্যাগ করতে তাদের বাধ্য করব এবং আমি এই পবিত্র মন্দির যেখানে আমার উপাসনা হয়, তা ধ্বংস করব| তখন ইস্রায়েলের ঘটনা সবার কাছে খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে, সকলে ইস্রায়েলকে নিয়ে পরিহাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তোমরা কিম্বা তোমাদের সন্তানেরা আমার কাছ থেকে ফিরে যাও এবং তোমাদের কাছে দেওয়া আমার আদেশ ও নিয়ম পালন না করে অন্য দেব দেবতার সেবা ও পূজা কর,