1 Kings 9:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই গৃহ যদিও এত উঁচু, তবুও যে কেউ এর কাছ দিয়ে গমন করবে, সে চমকে উঠবে, শিস দেবে ও জিজ্ঞাসা করবে, এই দেশের ও এই গৃহের প্রতি মাবুদ এমন কেন করেছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই মন্দিরটি ভাঙা ইটপাথরের এক স্তূপে পরিণত হবে। যারা যারা তখন এখান দিয়ে যাবে, তারা সবাই মর্মাহত হবে, টিটকিরি করবে ও বলবে, ‘সদাপ্রভু কেন এই দেশের ও এই মন্দিরটির প্রতি এমনটি করলেন?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই গৃহ যদিও এত উচ্চ, তথাপি যে কেহ ইহার নিকট দিয়া গমন করিবে, সে চমকিয়া উঠিবে, শিশ দিবে, ও জিজ্ঞাসা করিবে, এই দেশের ও এই গৃহের প্রতি সদাপ্রভু এমন কেন করিয়াছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই গৃহ যদিও এত উচ্চ, তথাপি যে কেহ ইহার নিকট দিয়া গমন করিবে, সে চমকিয়া উঠিবে, শিশ দিবে, ও জিজ্ঞাসা করিবে, এই দেশের ও এই গৃহের প্রতি সদাপ্রভু এমন কেন করিয়াছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই উপাসনা-ঘরটি এখন মহান হলেও তখন যারা তার পাশ দিয়ে যাবে তারা চম্‌কে উঠবে এবং ঠাট্টা করে বলবে, ‘কেন সদাপ্রভু এই দেশ ও এই উপাসনা-ঘরটির প্রতি এই রকম করলেন?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই এবাদত-খানাটি এখন মহান হলেও তখন যারা তার পাশ দিয়ে যাবে তারা চম্‌কে উঠবে এবং ঠাট্টা করে বলবে, ‘কেন মাবুদ এই দেশ ও এই এবাদত-খানাটির প্রতি এই রকম করলেন?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই মন্দির পরিণত হবে ধ্বংসস্তূপে। পথচারীরা এর কাছ দিয়ে যাবার সময় বিস্ময়ে স্তম্ভিত হবে। তারা জিজ্ঞাসা করবে: প্রভু পরমেশ্বর এই দেশ ও এই মন্দিরের এমন দশা করলেন কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই মন্দির ধ্বংস হবে| যে দেখবে সেই অত্যাশ্চর্য্য হবে এবং শিস্ দিয়ে হৈচৈ করবে| তখন যে এই মন্দির দেখবে প্রশ্ন করবে, ‘প্রভু কেন এই মন্দির ও এই ভূখণ্ডের লোকদের প্রতি এমন সাংঘাতিক কাণ্ড করলেন?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই উপাসনা ঘরটি এখন মহান হলেও তখন যারা তার মন্দিরের পাশ দিয়ে যাবে তারা চমকে উঠবে এবং ঠাট্টা করে বলবে, ‘কেন সদাপ্রভু এই দেশ ও এই উপাসনা ঘরটির প্রতি এই রকম করলেন?’