1 Peter 1:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিনি পক্ষপাতিত্ব না করে প্রত্যেক ব্যক্তির কাজ অনুযায়ী বিচার করেন, তাঁকে যদি পিতা বলে ডাক, তবে সভয়ে নিজ নিজ প্রবাসকাল যাপন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তোমরা এমন পিতার নামে আহ্বান করো, যিনি সব মানুষের কাজ নিরপেক্ষভাবে বিচার করেন, তাই তোমরা সম্ভ্রমপূর্ণ ভয়ে প্রবাসীর মতো এখানে নিজেদের জীবনযাপন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন, তাঁহাকে যদি পিতা বলিয়া ডাক, তবে সভয়ে আপন আপন প্রবাসকাল যাপন কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর কারও মুখাপেক্ষী না হয়ে প্রত্যেক লোকের কাজ অনুসারে তার বিচার করেন; সেই ঈশ্বরকে যখন তোমরা পিতা বলে সম্বোধন কর তখন তোমাদের উচিত পৃথিবীতে প্রবাসীর মতো ঈশ্বর ভয়ে জীবনযাপন করা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যিনি কোন পক্ষপাতিত্ব ছাড়া প্রত্যেক ব্যক্তির কাজ অনুসারে বিচার করেন, তাঁকে যদি পিতা বলে ডাক, তবে গভীর শ্রদ্ধার সঙ্গে নিজেদের প্রবাসকাল এখানে যাপন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন, তাঁহাকে যদি পিতা বলিয়া ডাক, তবে সভয়ে আপন আপন প্রবাসকাল যাপন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতা ঈশ্বর প্রত্যেক মানুষের কাজ অনুসারে তার বিচার করেন, কারও মুখের দিকে চেয়ে তা করেন না। এইজন্য তাঁকে যদি তোমরা পিতা বলে ডাক তবে এই পৃথিবীতে যতদিন বিদেশী হিসাবে আছ ততদিন তাঁর প্রতি ভক্তিপুর্ণ ভয়ে তোমাদের জীবন কাটাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ প্রত্যেক মানুষের কাজ অনুসারে তার বিচার করেন, কারও মুখের দিকে চেয়ে তা করেন না। এইজন্য তাঁকে যদি তোমরা পিতা বলে ডাক তবে এই দুনিয়াতে যতদিন বিদেশী হিসাবে আছ ততদিন তাঁর প্রতি ভয়ে তোমাদের জীবন কাটাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি নিরপেক্ষভাবে প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করেন, তাঁকে যদি তোমরা ‘পিতা’ বলে সম্বোধন কর, তাহলে তাঁর প্রতি সম্ভ্রম অক্ষুণ্ণ রেখে এই প্রবাসজীবন যাপন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর কারও মুখাপেক্ষী না হয়ে প্রত্যেক লোকের কাজ অনুসারে তার বিচার করেন; সেই ঈশ্বরকে যখন তোমরা পিতা বলে সম্বোধন কর তখন তোমাদের উচিত পৃথিবীতে প্রবাসীর মতো ঈশ্বর ভয়ে জীবনযাপন করা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিনি কোন পক্ষপাতিত্ব ছাড়া প্রত্যেক ব্যক্তির কাজ অনুসারে বিচার করেন, তাঁকে যদি পিতা বলে ডাক, তবে গভীর শ্রদ্ধার সঙ্গে নিজেদের প্রবাসকাল এখানে যাপন কর।