1 Peter 1:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা পিতা আল্লাহ্র পূর্বজ্ঞান অনুসারে মনোনীত এবং ঈসা মসীহের বাধ্য ও তাঁর রক্তে সিঞ্চিত হওয়ার জন্য পাক-রূহের দ্বারা পাক-পবিত্র, তাঁদের সমীপে। রহমত ও শান্তি প্রচুররূপে তোমাদের প্রতি বর্ষিত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতা ঈশ্বর পূর্বজ্ঞান অনুসারে তোমাদের মনোনীত করেছেন, এবং তাঁর আত্মা তোমাদের পবিত্র করেছেন। এর ফলে তোমরা তাঁর প্রতি অনুগত হয়েছ এবং যীশু খ্রীষ্টের রক্তের মাধ্যমে শুচিশুদ্ধ হয়েছ: অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে প্রচুর পরিমাণে বর্ষিত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতা ঈশ্বরের পূর্ব্বজ্ঞান অনুসারে আত্মার পবিত্রীকরণে আজ্ঞাবহতার জন্য ও যীশু খ্রীষ্টের রক্তপ্রোক্ষণের জন্য মনোনীত হইয়াছেন, তাঁহাদের সমীপে। অনুগ্রহ ও শান্তি প্রচুররূপে তোমাদের প্রতি বর্ত্তুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বহুপূর্বেই পিতা ঈশ্বর তাঁর পরিকল্পনা অনুসারে তোমাদের মনোনীত করেছেন, যাতে তোমরা তাঁর পবিত্র লোকসমষ্টি হও৷ পবিত্র আত্মা তোমাদের পবিত্র করেছেন, ঈশ্বর চেয়েছিলেন, য়ে তোমরা তাঁর বাধ্য হবে ও প্রভু যীশু খ্রীষ্টের রক্তে শুচি হবে৷ ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি য়েন তোমাদের ওপর প্রচুর পরিমানে বর্ষিত হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পিতা ঈশ্বরের পূর্বজ্ঞান অনুযায়ী, পবিত্র আত্মার মাধ্যমে পবিত্র এবং যীশু খ্রীষ্টের বাধ্য হওয়ার জন্য ও রক্ত ছিটিয়ে যাদের মনোনীত করেছেন, তাঁদেরকে এই চিঠি লিখছি। অনুগ্রহ তোমাদের উপর বর্তুক ও শান্তি বৃদ্ধি পাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনুগ্রহ ও শান্তি প্রচুররূপে তোমাদের প্রতি বর্তুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতা ঈশ্বর তাঁর পরিকল্পনা অনুসারে তোমাদের বেছে নিয়েছেন, আর তাঁরই উদ্দেশ্যে পবিত্র আত্মা তোমাদের আলাদা করে রেখেছেন। এর উদ্দেশ্য হল, যাতে তোমরা যীশু খ্রীষ্টের বাধ্য হও আর তাঁর রক্ত ছিটানোর দ্বারা তোমাদের শুচি করা হয়। ঈশ্বর তোমাদের অনেক দয়া ও শান্তি দান করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতা আল্লাহ তাঁর পরিকল্পনা অনুসারে তোমাদের বেছে নিয়েছেন, আর পাক-রূহ্ তোমাদের পবিত্র করেছেন। এর উদ্দেশ্য হল, যাতে তোমরা ঈসা মসীহের বাধ্য হও আর তাঁর রক্ত ছিটানোর দ্বারা তোমাদের পাক-সাফ করা হয়। আল্লাহ্ তোমাদের প্রচুর রহমত ও শান্তি দান করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতা ঈশ্বরের পূর্বপরিকল্পনা অনুযায়ী যীশু খ্রীষ্টের অনুগত এবং তাঁর রক্তে সিঞ্চিত হওযার জন্য পবিত্র আত্মা তোমাদের শুচিশুদ্ধ করেছেন। করুণা ও শান্তিতে পূর্ণ হোক তোমাদের জীবন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহুপূর্বেই পিতা ঈশ্বর তাঁর পরিকল্পনা অনুসারে তোমাদের মনোনীত করেছেন, যাতে তোমরা তাঁর পবিত্র লোকসমষ্টি হও৷ পবিত্র আত্মা তোমাদের পবিত্র করেছেন৷ ঈশ্বর চেয়েছিলেন, যে তোমরা তাঁর বাধ্য হবে ও প্রভু যীশু খ্রীষ্টের রক্তে শুচি হবে৷ ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি যেন তোমাদের ওপর প্রচুর পরিমানে বর্ষিত হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পিতা ঈশ্বরের পূর্বজ্ঞান অনুযায়ী, পবিত্র আত্মার মাধ্যমে পবিত্র এবং যীশু খ্রীষ্টের বাধ্য হওয়ার জন্য ও রক্ত ছিটিয়ে যাদের মনোনীত করেছেন, তাঁদেরকে এই চিঠি লিখছি। অনুগ্রহ তোমাদের উপর বর্তুক ও শান্তি বৃদ্ধি পাক।