1 Peter 1:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, তোমরা সত্যের প্রতি বাধ্য হয়ে নিজ নিজ প্রাণকে বিশুদ্ধ করেছ, যেন ভাইদের প্রতি তোমাদের মহব্বত অকপট হয় এবং তোমরা অন্তঃকরণে পরষ্পরকে একাগ্রভাবে মহব্বত কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তোমরা সত্যের বাধ্য হয়ে নিজেদের পরিশুদ্ধ করেছ যেন ভাইবোনেদের প্রতি তোমাদের আন্তরিক ভালোবাসা থাকে, তোমরা অন্তর থেকেই পরস্পরকে ভালোবাসো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভ্রাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্র ভাবে প্রেম কর;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সত্যের অনুগামী হয়ে তোমরা নিজেদের শুদ্ধ করেছ, তাই তোমাদের অন্তরে বিশ্বাসী ভাই ও বোনেদের জন্য প্রকৃত ভালবাসা রয়েছে৷ সুতরাং এখন তোমরা তোমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে একে অপরকে ভালবাসো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা সত্যের বাধ্য হয়ে ভাইয়েদের মধ্যে প্রকৃত ভালবাসার জন্য তোমরা তোমাদের প্রাণকে পবিত্র করেছ, তাই হৃদয়ে একজন অন্যজনকে আন্তরিকতার সঙ্গে ভালোবাসো,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভ্রাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরসপর একাগ্রভাবে প্রেম কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন সত্যকে মেনে নিয়ে তোমরা তোমাদের অন্তরকে শুচি করেছ, আর সেইজন্য বিশ্বাসী ভাইয়েরা তোমাদের কাছে এত প্রিয়। তাই বলি, তোমরা একে অন্যকে অন্তর দিয়ে গভীর ভাবে ভালবেসো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন সত্যকে মেনে নিয়ে তোমরা তোমাদের দিলকে পাক-সাফ করেছ, আর সেইজন্য ঈমানদার ভাইয়েরা তোমাদের কাছে এত প্রিয়। তাই বলি, তোমরা একে অন্যকে দিল দিয়ে গভীর ভাবে মহব্বত কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সত্যের অনুসরণ করে তোমাদের চিত্তশুদ্ধি হয়েছে, সুতরাং তোমাদের ভ্রাতৃপ্রেম হোক অকপট, অন্তর থেকে উৎসারিত প্রেমে তোমরা পরস্পরকে একাগ্রভাবে ভালবাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সত্যের অনুগামী হয়ে তোমরা নিজেদের শুদ্ধ করেছ, তাই তোমাদের অন্তরে বিশ্বাসী ভাই ও বোনেদের জন্য প্রকৃত ভালবাসা রয়েছে৷ সুতরাং এখন তোমরা তোমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে একে অপরকে ভালবাসো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সত্যের বাধ্য হয়ে ভাইয়েদের মধ্যে প্রকৃত ভালবাসার জন্য তোমরা তোমাদের প্রাণকে পবিত্র করেছ, তাই হৃদয়ে একজন অন্য জনকে আন্তরিকতার সঙ্গে ভালবাসো,