1 Peter 1:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধন্য আমাদের ঈসা মসীহের আল্লাহ্‌ ও পিতা! তিনি তাঁর মহা করুণা অনুসারে মৃতদের মধ্য থেকে ঈসা মসীহের পুনরুত্থান দ্বারা, জীবন্ত প্রত্যাশার জন্য আমাদেরকে নতুন জন্ম দান করেছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক! মৃতলোক থেকে যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে, তাঁর মহা করুণায় তিনি এক জীবন্ত প্রত্যাশায় আমাদের নতুন জন্ম দান করেছেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা; তিনি নিজ বিপুল দয়ানুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রীষ্টের পুনরুত্থান দ্বারা, জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রশংসিত হোন ঈশ্বর ও আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা৷ ঈশ্বরের মহাদয়ায় তিনি আমাদের নতুন জীবন দিয়েছেন৷ খ্রীষ্টের পুনরুত্থান দ্বারা এই নতুন জীবন এনেছে এক নতুন প্রত্যাশা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, তিনি তাঁর অসীম দয়া অনুযায়ী মৃতদের মধ্য থেকে যীশু খ্রীষ্টকে জীবিত করার মাধ্যমে, জীবন্ত প্রত্যাশার জন্য আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা; তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রীষ্টের পুনরুত্থান দ্বারা, জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর এবং পিতার গৌরব হোক। যীশু খ্রীষ্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলে ঈশ্বর তাঁর প্রচুর করুণায় আমাদের নতুন জন্ম দান করেছেন। তার ফলে আমরা একটা জীবন্ত আশ্বাস পেয়েছি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের হযরত ঈসা মসীহের আল্লাহ্‌ এবং পিতার প্রশংসা হোক। ঈসা মসীহ্‌কে মৃত্যু থেকে জীবিত করে তুলে আল্লাহ্‌ তাঁর প্রচুর মমতায় আমাদের নতুন জন্ম দান করেছেন। তার ফলে আমরা একটা জীবন্ত আশ্বাস পেয়েছি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা। তিনি তাঁর দয়ায় মৃত্যুলোক থেকে যীশু খ্রীষ্টকে পুনরুত্থিত করে জীবন্ত এক প্রত্যাশার ভিত্তিতে আমাদের নবজন্ম দান করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রশংসিত হোন ঈশ্বর ও আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা! ঈশ্বরের মহাদয়ায় তিনি আমাদের নতুন জীবন দিয়েছেন৷ খ্রীষ্টের পুনরুত্থান দ্বারা এই নতুন জীবন এনেছে এক নতুন প্রত্যাশা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বরও পিতা, তিনি তাঁর অসীম দয়া অনুযায়ী মৃতদের মধ্য থেকে যীশু খ্রীষ্টকে পুনরুত্থানের মাধ্যমে, জীবন্ত প্রত্যাশার জন্য আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন,