1 Peter 2:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা সমস্ত নাফরমানী ও সমস্ত ছল এবং কপটতা ও হিংসা ও সমস্ত অপবাদ ত্যাগ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, তোমরা সমস্ত বিদ্বেষ ও সমস্ত ছলনা, ভণ্ডামি, ঈর্ষা ও সমস্ত রকম কুৎসা-রটানো ত্যাগ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা সমস্ত দুষ্টতা ও সমস্ত ছল এবং কপটতা ও মাৎসর্য্য ও সমস্ত পরীবাদ ত্যাগ করিয়া
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তোমরা এমন কিছু করো না যাতে অপরেব্যথা পায়৷ মিথ্যা বলো না, ছলনা করো না,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাই তোমরা সমস্ত মন্দ জিনিস ও সমস্ত ছলনা এবং ভন্ডামি ও হিংসা ও সমস্ত পরনিন্দা ত্যাগ করে
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা সমস্ত দুষ্টতা ও সমস্ত ছল এবং কপটতা ও মাৎসর্য ও সমস্ত পরিবাদ ত্যাগ করিয়া,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য অন্যদের ক্ষতি করবার সব রকম ইচ্ছা, সব রকম ছলনা, ভণ্ডামি, হিংসা এবং সব রকম নিন্দার কথাবার্তা তোমাদের অন্তর থেকে দূর করে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য অন্যদের ক্ষতি করবার সব রকম ইচ্ছা, সব রকম ছলনা, ভণ্ডামি, হিংসা এবং সব রকম নিন্দার কথাবার্তা তোমাদের দিল থেকে দূর করে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা সর্বপ্রকার হিংসা, ছলনা, কপটতা, ঈর্ষা ও পরনিন্দা পরিহার কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমরা এমন কিছু করো না যাতে অপরে ব্যথা পায়৷ মিথ্যা বলো না, ছলনা করো না,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তোমরা সমস্ত মন্দ জিনিস ও সমস্ত ছলনা এবং ভণ্ডামি ও হিংসা ও সমস্ত পরনিন্দা ত্যাগ করে