1 Peter 2:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আগে তোমরা “আল্লাহ্‌র লোক ছিলে না, কিন্তু এখন তাঁর লোক হয়েছ; আগে করুণা পাও নি, কিন্তু এখন করুণা পেয়েছ।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক সময় তোমরা তাঁর প্রজা ছিলে না, কিন্তু এখন তোমরা ঈশ্বরের প্রজা হয়েছ; এক সময় তোমরা করুণা পাওনি, কিন্তু এখন তোমরা করুণা লাভ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পূর্ব্বে তোমরা “প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ; দয়া প্রাপ্ত ছিলে না কিন্তু এখন দয়া পাইয়াছ।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আগে তোমরা তাঁর প্রজা ছিলে না কিন্তু এখন তোমরা ঈশ্বরের আপন প্রজাবৃন্দ; একসময় তোমরা ঈশ্বরের দয়া পাও নি কিন্তু এখন তা পেয়েছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পূর্বে তোমরা “প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হয়েছ, দয়ার যোগ্য ছিলে না কিন্তু এখন দয়া পেয়েছ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পূর্বে তোমরা “প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ; দয়াপ্রাপ্ত ছিলে না কিন্তু এখন দয়া পাইয়াছ।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক সময় তোমরা ঈশ্বরের লোক ছিলে না, কিন্তু এখন হয়েছ; এক সময় তোমরা করুণা পাও নি, কিন্তু এখন পেয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক সময় তোমরা আল্লাহ্‌র বান্দা ছিলে না, কিন্তু এখন হয়েছ; এক সময় তোমরা মমতা পাও নি, কিন্তু এখন পেয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এককালে তোমাদের কোন পরিচয় ছিল না কিন্তু এখন তোমরা ঈশ্বরের প্রজা হয়েছ, এক সময়ে তাঁর দয়ার কথা তোমরা জানতে না কিন্তু এখন তাঁর দয়ার অধিকারী হয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আগে তোমরা তাঁর প্রজা ছিলে না কিন্তু এখন তোমরা ঈশ্বরের আপন প্রজাবৃন্দ; একসময় তোমরা ঈশ্বরের দয়া পাও নি কিন্তু এখন তা পেয়েছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পূর্বে তোমরা “প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হয়েছ, দয়ার যোগ্য ছিলে না কিন্তু এখন দয়া পেয়েছ।”