1 Peter 2:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অ-ইহুদীদের মধ্যে নিজ নিজ আচার ব্যবহার উত্তম রাখ; তা হলে তারা যে বিষয়ে দুষ্কর্মকারী বলে তোমাদের অপবাদ দেয়, স্বচক্ষে তোমাদের সৎ কাজ দেখলে সেই বিষয়ের তত্ত্বাবধানের দিনে আল্লাহ্‌র গৌরব করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবিশ্বাসী প্রতিবেশীদের মধ্যে তোমরা এমন উৎকৃষ্ট মানের জীবনযাপন করো যে, যদিও তারা তোমাদের দুষ্কর্মকারী বলে অপবাদ দেয়, তবুও তারা তোমাদের সৎ কর্মগুলি দেখতে পায় ও যেদিন ঈশ্বর আমাদের পরিদর্শন করেন, সেদিন তারা তাঁর গৌরব কীর্তন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখ; তাহা হইলে তাহারা যে বিষয়ে দুষ্কর্ম্মকারী বলিয়া তোমাদের পরীবাদ করে, স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয়ে তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা এমন লোকদের মধ্যে বসবাস করছ যাঁরা সত্য ঈশ্বরে বিশ্বাস করে না, তারা বলতে পারে য়ে তোমরা ভুল কাজ করছ৷ তাই সত্ এবং ভাল জীবনযাপন কর, তাহলে তোমাদের সত্ কাজ ও স্বচক্ষে দেখে প্রভুর প্রত্যাগমনের দিন তারা ঈশ্বরকে মহিমান্বিত করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর অযিহুদিদের মধ্যে তোমাদের ভালো ব্যবহার বজায় রাখ; কারণ একজন মন্দ কাজ করা ব্যক্তিকে যেমন নিন্দা করা হয়, তারা তেমনই তোমাদের নিন্দা করে, তারা নিজের চোখে তোমাদের ভালো কাজ দেখলে সেই বিষয়ে তাঁর আগমনের দিনে ঈশ্বরের গৌরব করবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার-ব্যবহার উত্তম করিয়া রাখ; তাহা হইলে তাহারা যে বিষয়ে দুষ্কর্মকারী বলিয়া তোমাদের পরিবাদ করে, স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয়ে তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সেগুলো তোমাদের আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। ঈশ্বরকে যারা জানে না তাদের মধ্যে তোমরা সৎ ভাবে চল যাতে অন্যায়কারী বলে তারা তোমাদের নিন্দা করলেও তোমাদের ভাল কাজগুলো লক্ষ্য করে এবং বিচারের দিনে তোমাদের সেই কাজগুলোর জন্য ঈশ্বরের গৌরব করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ সেগুলো তোমাদের রূহের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ্‌কে যারা জানে না তাদের মধ্যে তোমরা সৎ ভাবে চল যাতে অন্যায়কারী বলে তারা তোমাদের নিন্দা করলেও তোমাদের ভাল কাজগুলো লক্ষ্য করে এবং রোজ হাশরে তোমাদের সেই কাজগুলোর জন্য আল্লাহ্‌র প্রশংসা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্যদের দৃষ্টিতেও তোমাদের আচরণ হোক উত্তম। তারা যদিও তোমাদের দুর্জন বলে অপবাদ দেয়, তাহলেও তারা তোমাদের সৎকর্মের মর্ম বুঝে আগমনের দিনে ঈশ্বরের প্রশস্তি করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা এমন লোকদের মধ্যে বসবাস করছ যারা সত্য ঈশ্বরে বিশ্বাস করে না; তারা বলতে পারে যে তোমরা ভুল কাজ করছ৷ তাই সৎ‌ এবং ভাল জীবনযাপন কর, তাহলে তোমাদের সৎ‌ কাজ স্বচক্ষে দেখে প্রভুর প্রত্যাগমনের দিন তারা ঈশ্বরকে মহিমান্বিত করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অযিহুদিদের মধ্যে তোমাদের ভালো ব্যবহার বজায় রাখ; কারণ একজন মন্দ কাজ করা ব্যক্তিকে যেমন নিন্দা করা হয়, তারা তেমনই তোমাদের নিন্দা করে, তারা নিজের চোখে তোমাদের ভালো কাজ দেখলে সেই বিষয়ে তাঁর আগমনের দিনের ঈশ্বরের গৌরব করবে।